,

টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ওপর সন্ত্রাসী হামলার আশঙ্কা!

16স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড টি টোয়েন্টির সময়ে বাংলাদেশ ক্রিকেট দল বড় ধরণের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের জন্য নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছেন বলা জানা গেছে।
বিশ্বকাপে সুপার টেন খেলতে হলে বাংলাদেশকে পাড়ি দিতে হবে কোয়ালাফাইং রাউন্ড। কোয়ালিফাইং রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হিমাচল প্রদেশের ধর্মশালায়। তবে কোয়ালিফাইং রাউন্ডের চৌকাঠ অতিক্রম করতে পারলে সুপার টেনের ম্যাচগুলো কলকাতায় খেলবে বাংলাদেশ। এখানেই বাংলাদেশ সহ পাকিস্তান ও আফগানিস্তান দলের উপর সন্ত্রাসী হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্ব সহকারে দেখছে কলকাতা পুলিশ। নিরাপত্তা নিয়ে কোনো ত্রুটি রাখতে চাচ্ছে না তারা। কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সাথে আফগানিস্তান ও বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত কলকাতার পুলিশ। আর পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তাব্যবস্থা আরও নিখুঁত করা হচ্ছে। নিয়মিত পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও থাকবে নিরাপত্তার দায়িত্বে। বিডি ক্রিকেট টিম এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, কিংবদন্তি তুল্য ইডেন গার্ডেনের নিরাপত্তা দিয়ে ট্যাংক নিয়োজিত করা হবে।

নিরাপত্তা শঙ্কায় থাকা এ তিন দল অবস্থান করবে একই হোটেলে। বাংলাদেশ বাছাই পর্ব পেরুতে পারলে ১৬ মার্চ ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ার্ল্ড টি টোয়েন্টি শুরু করবে। এর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। ভারতে ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে অংশ নেয়ার বিষয়ে পাকিস্তানকে এখনো দেশটির বোর্ড ছাড়পত্র দেয়নি। বিডিলাইভ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা