,

শর্ত সাপেক্ষে শহীদ মিনারে যেতে পারবেন খালেদা জিয়া

1436954744নিজস্ব প্রতিবেদক : মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, ‘কোনও ব্যক্তি আমাদের কাছে মুখ্য নন। পেশাদার কর্মী ও প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিয়ম অনুযায়ী আমরা সব করবো।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভিআইপি মর্যাদায় শহীদ মিনারে ফুল দিতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, কূটনীতিকবর্গ শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর অন্য কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের অনুরোধ করলে নির্দিষ্ট সংখ্যক সঙ্গী নিয়ে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করে দেওয়া হবে।’
ডিএমপি কমিশনার জানান, শহীদ মিনারকেন্দ্রিক চারস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। শহীদ মিনার এলাকায় সাদা পোশাকে এক হাজার, পোশাকধারী আট হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। রাজধানীতে ২০ হাজার পুলিশ মোতায়েন করা হবে।
তিনি আরও জানান, শহীদ মিনারের প্রতিটি পয়েন্টে আর্চওয়ে থাকবে। আর্চওয়ে না হয়ে কেউ ঢুকতে পারবেন না। ২০ তারিখ সন্ধ্যা ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া আর কোনও গাড়ি শহীদ মিনার এলাকায় ঢুকতে পারবে না।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা