,

ইসলামিক রেপ অব ইউরোপের প্রচ্ছদ নিয়ে তীব্র সমালোচনা

polish-magazine20160218093853আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে বর্ষবরণের অনুষ্ঠানে নারীদের ওপর যৌন হয়রানির ঘটনা নিয়ে প্রচ্ছদ একে তীব্র সমালোচনার মুখে পড়েছে পোলান্ডের সাপ্তাহিক ম্যাগাজিন ডব্লিউ সিয়েসি (দ্য নেটওয়ার্ক)। ইউরোপে যৌন হয়রানির ঘটনায় মধ্যপ্রাচ্যসহ যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশের শরণার্থীরা জড়িত ঈঙ্গিত করে ওই প্রচ্ছদের শিরোনাম দেওয়া হয়েছে `ইসলামিক রেপ অব ইউরোপ`। খবর দ্য ইন্ডিপেনডেন্ট।

ডানপন্থী এই ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যাচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের পোষাক গায়ে জড়িয়ে আছেন একজন শেতাঙ্গ নারী। তার চারদিক থেকে কালো বর্ণের কয়েকটি পুরুষের হাত পোষাক খোলার চেষ্টা করছে। এসময় নিজেকে বাঁচাতে তীব্র চিৎকার করছেন ওই নারী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুইটারে প্রচ্ছদের ওই ছবিটি ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অনেকেই জার্মানির নাৎসি বাহিনী ও ইতালির মুসোলিনির প্রচারণা মূলক কর্মকাণ্ডের সঙ্গে ছবিটির তুলনা করেছেন। সেই সময় জার্মানি ও ইতালিতে কিছু নারীর ওপর উত্তর আমেরিকানদের হামলার ছবি ঘিরেও বিতর্ক হয়েছিল।

তবে পোলাণ্ডের এই ম্যাগাজিনের প্রচ্ছদে দাবি করা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নারীদের ওপর শরণার্থী এবং অভিবাসনপ্রত্যাশীরা যৌন নির্যাতন চালিয়েছে। এবছর জার্মানির কোলন শহরে বর্ষবরণের অনুষ্ঠানে কমপক্ষে এক হাজার যৌন নির্যাতন, ধর্ষণ ও চুরির ঘটনা ঘটেছে। এরপর ইউরোপে শরণার্থীদের বিষয়ে কড়াকড়ি সিদ্ধান্ত নেয়ারও দাবি উঠেছে।

কলোনির ওই যৌন নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত ইরাক এবং সিরিয়ার অন্তত সন্দেহভাজন ৫৮ শরণার্থীকে আটক করেছে জার্মানির পুলিশ।

নিবন্ধটির লেখক আলেকসান্দ্রো রাইবিন্সকা বলেছেন, অভিবাসী ইস্যুতে যে বিভাজন চলছে তা মূলত ইসলাম এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংঘাতের ফল। আর এই সংঘাত মুসলমানদের কারণে হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, বহুসংস্কৃতির নেতিবাচক ফলাফল এড়িয়ে যাওয়ার কারণে ইউরোপে এ ধরনের সংঘাত চলছে।

ম্যাগাজিনটিতে `ইউরোপ কি আত্মহত্যা করতে চায়?` এবং `ইউরোপের জাহান্নাম` শিরোনামে আরো দুটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা