,

সরাইলে হাত পা বাঁধা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

Las-Udder1-300x165নিজস্ব প্রতিবেদক : সরাইলে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত নামা মহিলার (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি গ্রামের কুমার বাড়ির নিকট মেঘনা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত বুধবার বিকাল থেকে স্থানীয় লোকজন মেঘনা নদীতে মানুষ আকৃতির একটা কিছু ভাসতে দেখে। তীর থেকে দূরবর্তী স্থানে হওয়ায় তারা নিশ্চিত হতে পারেনি। গতকাল সকালে ওই লাশটি তীরে ভিড়তে থাকে। উৎসুক গ্রামবাসী শুকনায় দাঁড়িয়ে ভাসমান লাশটি একজন মহিলার নিশ্চিত হয়। পরে পুলিশকে খবর দেয়। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়। তারা দূর্গন্ধুক্ত হাত পা বাঁধা অবস্থায় মহিলার লাশটি উদ্ধার করে। পুলিশ ধারনা করছে ৪-৫ দিন আগে দূবৃত্তরা তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। ওই লাশের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। ওসি মোঃ আলী আরশাদ বলেন, ময়না তদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছি। নাম পরিচয় বা কোন আত্মীয় স্বজনের সন্ধান এখনো পায়নি।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা