,

লাদেনের দেহরক্ষী এখন আল-কায়েদার মুখপাত্র!

laden20160218063905আন্তর্জাতিক ডেস্ক : আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের সাবেক এক দেহরক্ষীকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ১০ বছরের বেশি সময় ধরে গুয়ানতানামো বে কারাগারে বন্দী থাকার পর ২০১২ সালে মুক্তি পান তিনি। এরপর থেকে আল-কায়েদায় যোগ দেয়ার আহ্বান জানিয়ে প্রচার করা বিভিন্ন ভিডিওতে তাকে দেখা গেছে মুখপাত্র হিসেবে।

৬ ফেব্রুয়ারি আল কায়েদার প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, ইব্রাহিম আল কাজি নামের লাদেনের এই সাবেক দেহরক্ষী সৌদি রাজতন্ত্রের নিন্দা ও আরব উপদ্বীপের আল কায়েদা শাখায় যোগদানের জন্য তরুণ জিহাদীদেরকে ইয়েমেন সফরের আহ্বান জানান।

৫৫ বছর বয়সী তালেবানের সাবেক এই জঙ্গিকে ২০০১ সালে আফগানিস্তানে গ্রেফতার করা হয়। এরপর যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে তাকে বন্দী রাখা হয়। ২০১২ সালে কারাগার থেকে মুক্তির পর আল-কায়েদার এই জিহাদিকে আফ্রিকার দেশ সুদানে পাঠানো হয়। পরে সেখানে তিনি ট্যাক্সি চালকের কাজ নেন। কিন্তু গত বছর আল-কায়েদার প্রচারণামূলক ভিডিওতে কাজির মুখ দেখা যায়।

সর্বশেষ প্রচারিত সহ চারটি প্রচারণামূলক ভিডিওতে আল-কায়েদার এই জঙ্গিকে দেখা গেছে। এর একটি ভিডিওতে তিনি সৌদি আরবে সম্প্রতি ৪৭ নাগরিকের শিরচ্ছেদের ঘটনার নিন্দা জানান। সৌদি আরবে ভয়াবহ হামলা চালানোরও হুমকি দেন ইব্রাহিম আল কাজি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা