,

পুরনো জিন্স, পাঁচশ টাকার টি-শার্ট পরি : সালমান

 
বিনোদন ডেস্ক : বলিউড তারকা সালমান খান একের পর এক ঘটনর জন্মদিয়ে সংবাদের শিরোনামে থাকছেন। এবার এমনই এক কথা শুনিয়েছেন যা শুনার পর আপনিও চমকে যাবেন। সালমান খানকে নিয়ে এমনিতেই জল্পনার অন্ত নেই। তাকে ঘিরে বিপুল আগ্রহ অনুরাগীদের। কিন্তু এই স্টারডমকে গুরুত্ব দেন না সালমান। কারণ, তিনি মনে করেন, রূপোলি পর্দার ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রগুলিই তাকে স্টার করে তুলেছে। বাস্তবে তিনি নিজেকে অন্যান্যদের মতোই মনে করেন। তারকার মতো আচরণও সালমানের একেবারেই পছন্দ নয়। তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

 

 

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সালমান বলেছেন, ‘আমি সাড়ে পাঁচশ টাকা দামের টি-শার্ট এবং পনেরো বছরের পুরানো জিন্স পরি। জুতোও কুড়ি বছরের পুরানো। পর্দার চরিত্রগুলির কারণেই মানুষ আমাকে তারকা মনে করেন’। ইন্ডাস্ট্রিতে ২৫ বছর কাটিয়ে দিয়েছেন সালমান। জীবনে নানা ওঠা-পড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। সব মিলিয়ে বলিউডের অন্যতম মহাতারকা তিনি।

 

 

 

কিন্তু সালমানের উপলব্ধি, ‘আমার এই ইমেজ গড়ে তোলার ক্ষেত্রে হাজার হাজার মানুষের অবদান রয়েছে। বলিউডে এতগুলি বছর কাটিয়ে দেওয়ার পর আমার এখন চিত্রনাট্য পছন্দ করার অধিকার জন্মেছে। কিন্তু আগে তো এ ব্যাপারে আমার বলার কিছুই ছিল না। সূরয বরজাতিয়া, আমার বাবা (সেলিম খান) ও দীপক বাহরিরাই আমার হয়ে এই কাজগুলো করে দিতেন। আমি অনেক পরিচালক, লেখকের সঙ্গে কাজ করেছি এবং শিখেছি যে, কোনটা করা উচিত, কোনটা নয়। তাই চিত্রনাট্যই আমার ইমেজ গড়ে তোলার কাজ করেছে। আমার সঙ্গে যারা কাজ করেন তারাই আমাকে গড়ে উঠতে সাহায্য করেছেন’।

 

 

news_470

বলিউড পাড়ায়র একদা ব্যাড বয় খ্যাত সালমান সম্প্রতি একটু অন্য ধারার সিনেমায় অভিনয় করছেন, যা নিয়ে সরগরম ইন্ডাস্ট্রি। বিভিন্ন সময়ে ব্যক্তিগত কারণে প্রচারের আলোয় এসেছেন তিনি। তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাকে। কিন্তু সালমান বলেছেন, ‘সমালোচনা নিয়ে আমি কখনো কোন মাথা ঘামাই না। আমাকে চেনেন-জানেন, এমন কোনও ঘনিষ্ঠ ব্যক্তি বা নিজের কাছ থেকে সমালোচনা না এলে গুরুত্বই দেই না’।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা