বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে গ্যাস বিলের ৪৫০ কোটি টাকা হাওয়া !

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের লাইন ঠিকই আছে, গ্রাহক বিলও পরিশোধ করেছেন। কিন্তু রাজস্বখাতে জমা হয়নি প্রায় ৪৫০ কোটি টাকা।এমনই আজব ঘটনা ঘটেছে গ্যাস ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে।

 

গ্যাস বিল হিসেবে গ্রাহকেরা ওই টাকা তিতাসের ব্যাংক হিসাবে জমা দিলেও কোম্পানিটির রাজস্ব বিভাগের তালিকায় এদের কোনো গ্রাহক সংকেত নম্বর নেই। কারণ ওই সব গ্রাহকের সংযোগগুলো ছিল অবৈধ।

তিতাসের টিএন্ডটির অসৎ কর্মকর্তা-কর্মচারীদের কারিশমায় ঘটেছে এমন আজব ঘটনা। সুনির্দিষ্ট ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের মার্চে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদক উপপরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে অনুসন্ধানে দায়িত্ব দেওয়া হয়।

 

 

কিন্তু নথিপত্র সংগ্রহ ছাড়া অনুসন্ধানে তেমন অগ্রগতি হয়নি। তাই অনুসন্ধানে গতি আনতে এবার কর্মকর্তা পরিবর্তন করে দুদকের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুদকের একটি ঊর্ধ্বতন সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, তিতাস গ্যাস টিএন্ডটি কোম্পানির কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীরা পরস্পর যোগসাজশে রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ দেয়। তবে গ্রাহকরা যথারীতি বিল পরিশোধ করেছে। কিন্তু গ্যাস বিল হিসেবে প্রায় ৪৫০ কোটি টাকা তিতাসের ব্যাংক হিসাবে জমা দিলেও কোম্পানিটির রাজস্ব বিভাগে জমা হয়নি। কারণ রাজস্ব বিভাগের তালিকায় ওই গ্রাহকগুলোর কোনো সংকেত নম্বর ছিল না। ফলে পুরো টাকা বেহাত হয়ে গেছে বিভিন্ন অসৎ কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায়।

 

 

অভিযোগ সূত্রে আরো জানা যায়, সাধারণভাবে নতুন কোনো গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে সব আনুষ্ঠানিকতা শেষে বিক্রয় ও বিতরণ বিভাগ সংযোগ দেয়। এরপর তারা ফাইলটি পাঠায় রাজস্ব বিভাগে। সেখানে প্রত্যেক গ্রাহকের নামে একটি করে নম্বর (গ্রাহক সংকেত) বরাদ্দ করা হয়। ওই গ্রাহক সংকেতের বিপরীতে তাদের বিল জমা হয়।

কিন্তু ৪৫০ কোটি টাকা বিল জমা দেওয়া বিপুলসংখ্যক গ্রাহককে তিতাসের বিক্রয় ও বিতরণ বিভাগ গ্যাস সংযোগ দিয়েছে। কিন্তু তারা কোনো গ্রাহক সংকেত নম্বর পাননি। কারণ তাদের সংযোগটি ছিল অবৈধ।

 

 

titas1455736420

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে আরো জানা যায়, সরকার ২০০৯ সালের ২১ জুলাই থেকে শিল্প ও বাণিজ্যিক এবং ২০১০ সালের ১৩ জুলাই আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ ঘোষণা করার পর থেকে বিভিন্ন কৌশলে যেসব গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে। কিংবা তার আগেই ওই অবৈধ সংযোগ দেওয়া হয়ে থাকতে পারে। তবে যাই হোক, কোনো ক্ষেত্রেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। অভিযোগ রয়েছে তিতাসের অসৎ কর্মকর্তা-কর্মচারীদের একটি শক্তিশালী সিন্ডিকেটই এসব সংযোগ দিয়েছে। অভিযোগগুলো খতিয়ে দেখতে তিতাস মহাব্যবস্থাপক খালেকুজ্জামানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু অদৃশ্য কারণে ওই কমিটির রিপোর্ট আর আলোর মুখ দেখেনি।

নতুন অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রাইজিংবিডিকে বলেন, ‘তিতাসের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন কিছু নয়। এমন অদ্ভূত ঘটনায় সকল অপরাধীকে দুদকের ছাড় দেওয়া উচিত নয়।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান