,

বার্সার জয় মেসির রেকর্ডের দিনে 

 

স্পোর্টস ডেস্ক : লা লিগায় ৩০০ গোলের রেকর্ড গড়লেন বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বুধবার রাতে লা লিগার খেলায় স্পোর্টিং গিজনের বিপক্ষে গোল করে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

মেসির রেকর্ডের দিনে স্পোর্টিং গিজনকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা। দুটি গোল করেছেন মেসি। একটি গোল করেছেন লুইস সুয়ারেজ। এ জয়ে লা লিগায় ২য় স্থানে থাকা অ্যাটলেটিকোর চেয়ে বার্সা ৬ পয়েন্ট এগিয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো।
এদিন খেলার ২৫ মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করে লা লিগায় ৩০০ গোলের রেকর্ড স্পর্শ করেন মেসি। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি স্পোর্টিং গিজন। খেলার ২৭ মিনিটে সমতা আনে স্বাগতিকরা। স্পোর্টিংয়ের হয়ে গোলটি করেন কার্লোস গার্সিয়া।

 

 

Lionel-Messi
খেলার ৩১ মিনিটে ফের মেসির গোলে এগিয়ে যায় বার্সা। এবারও গোলের যোগানদাতা সুয়ারেজ। এ নিয়ে গত ১২টি ম্যাচে ১৪টি গোল করলেন মেসি।
খেলার ৬২ মিনিটে পেনাল্টি মিস করেন সুয়ারেজ। এর পাঁচ মিনিট পরই গোল করে ব্যবধানে ৩-১ করেন এই উরুগুইয়ান তারকা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট অ্যাটলেটিকোর। তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৫৩।

এ জাতীয় আরও খবর

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে