,

হায়াতকে সরিয়ে অবশেষে রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

 

 

নিজস্ব প্রতিবেদক : অধ্যাপক আবুল কালাম আজাদঅবশেষে আবুল হায়াতকে সরিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন অধ্যাপক আবুল কালাম আজাদ। বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 
সেই চিঠি রাজশাহী শিক্ষা বোর্ডে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি বলেন, বুধবার দুপুরে তিনি চিঠিটি পেয়েছেন। ফলে এখন থেকে তিনি পূর্ণ মর্যাদার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। এর আগে সাবেক চেয়ারম্যান আবুল হায়াতকে সরিয়ে তার স্থলে সচিব আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু কায়সার খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক আবুল কালাম আজাদকে (আইডি-১৬৯৩) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতনক্রমে প্রেষণে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন করা হলো।’

 

47009a620c313adeb7bc661337e7304d-Abul-kalam-azad
রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ ২০১৪ সালের ১০ জুলাই প্রেষণে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব পদে নিয়োগ পান। শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল হায়াতকে দুর্নীতির অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ে ওএসডি করা হলে গত বছরের ২০ আগস্ট থেকে সচিবের পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক আবুল কালাম আজাদ। চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণকালে আজাদ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে