বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচনে আনসারই যথেষ্ট : ইসি

330নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচন সম্প্রীতির নির্বাচন উল্লেখ করে নির্বাচন কমিশানার মো. শাহনেওয়াজ বলেছেন, এই নির্বাচনে শৃঙ্খলার দায়িত্বে আনসার থাকলেই যথেষ্ট। তবে বিজিবি, পুলিশ, র‌্যাব তো থাকবে। সেনা মোতায়েনের কোনো কারণ নেই বলেও উল্লেখ করেন।
বুধবার দুপুরে শেরেবাংলা নগরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মো. শাহনেওয়াজ আরো বলেন, ইউপি নির্বাচনে নিরস্ত্র আনসার ও আমর্ড আনসার আরো বাড়ানো হতে পারে।
তিনি আরো বলেন, প্রথম ধাপে পৌনে সাত হাজারের মতো ভোট কেন্দ্রে নির্বাচন হবে। পুলিশ, র‌্যাব ও আনসার দিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্র পারব না। তাই বিজিবি দরকার হবে। আমরা ভোটের দায়িত্ব পালনের জন্য তাদের অনুরোধ করব। সেনা মোতায়েনের কোনো কারণ নেই। সর্বশেষ ইউপি ভোটে পুলিশ, র‌্যাব, আনসার ও বিজিবি থাকলেও এবার বিজিবি না রাখার পরিকল্পনার কথা একদিন আগে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার।
ভোটের পরিবেশ নিয়ে বিএনপি’র শঙ্কার মধ্যে একজন কমিশনারের আগাম বক্তব্যে ইসিতে সমালোচনাও হয়। এ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনও কমিশন বৈঠক করেনি। বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। গত নির্বাচনে যারা ভোটের নিরাপত্তার দায়িত্বে ছিল, এবারও তারা থাকবে। পুলিশ, আনসার, র‌্যাবের সঙ্গে বিজিবি থাকবে; কাউকে বাদ দেওয়া হবে না। এখনও সিদ্ধান্ত হয়নি কারা থাকবে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য আরো কী করা যায় তা চেষ্টা করা হবে।
সেনাবাহিনী মোতায়েন চূড়ান্ত একটা সিদ্ধান্ত। গত পৌর ভোটেও সেনা মোতায়েন না করে সুন্দরভাবে নির্বাচন করা হয়েছে। এ নির্বাচনেও বড় ধরনের কোনো দুর্ঘটনার শঙ্কা নেই। কাজেই সেনা বাহিনীকে চট করে নিয়ে আসার কোনো কারণ আমি দেখি না। তবে সব কিছুর বিষয়ে কমিশনসের সিদ্ধান্তই চূড়ান্ত।
শাহনেওয়াজ বলেন, ‘যখন কমিশন সভা হবে, তখন সিদ্ধান্ত হবে ভোটে কারা থাকবে। স্বাভাবিক অবস্থায় সেনা মোতায়েনের কোনো কারণ দেখি না। সে ধরনের কোনো অবস্থা বিরাজ করছে না।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান