,

পানি সুবিধায় ভারতের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ

Internatonalআর্ন্তজাতিক ডেস্ক : বছরের মোট সময়ের অন্তত এক মাস পানি সংকটের সম্মুখীন হয় বিশ্বের প্রায় ৪০০ কোটি মানুষ। এর মধ্যে কেবল ভারতেই তীব্র পানি সংকটে ভোগে ১০০ কোটি মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার ৮০ শতাংশ। আর বাংলাদেশে এ সংখ্যা ১ কোটি ৩০ লাখ, যা মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ।

নতুন এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৬৬ ভাগ মানুষই পানি সংকটের শিকার হয়। পানি সংকট সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিবেদনের প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের ওপর জরিপ চালিয়ে এবং পানি ঘাটতি সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে গবেষণা মার্কিন বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন ‘সাইন্স এডভান্সসেস’ প্রতিবেদনটি প্রকাশ করেছে।

জরিপে বলা হয়, পানি সংকটের মুখে পড়া ৪০০ কোটি মানুষের মধ্যে প্রায় ১০০ কোটি ভারতের এবং ৯০ লাখ মানুষ চীনের। জরিপ অনুযায়ী, গড়ে চীনে বছরের এক মাস প্রতি সেকেন্ডে অন্তত একজন মানুষ পানি ঘাটতির মুখে পড়ে। অন্যদিকে ভারতের ১২৫ কোটি মানুষের মধ্যে অন্তত ৮০ ভাগ মানুষ পানি ঘাটতির মুখে পড়ে বছরে অন্তত এক মাস।

অন্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে বছরে অন্তত এক মাস পানি ঘাটতির মুখে পড়ে ১ কোটি ৩০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রে পানি সংকটের ভুক্তভোগীদের মধ্যে বেশির ভাগই বসবাস করে ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ফ্লোরিডা অঙ্গরাজ্যে। অন্যদিকে পাকিস্তানে বছরে এক কোটি ২০ লাখ মানুষ পানি সংকটে ভোগে। গবেষণায় সৌদি আরব ও ইয়ামেনকে গুরুতর পানি ঘাটতির মধ্যে থাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছেন গবেষকরা।

গবেষকরা বলছেন, আন্তার্জাতিক পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়ার ত্রুটির কারণে বিশুদ্ধ পানির ঘাটতি প্রতিনিয়ত বেড়ে চলেছে। এ বিষয়ে এর আগের প্রতিবেদনটিতে বলা হয়েছিল, পানি ব্যয় এবং ঋতুর ওঠানামার ফলে পানি ধরে না রাখার ফলে সৃষ্ট সমস্যায় এ ঘাটতি হয়। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড