,

স্বেচ্ছায় গৃহবন্দি রানি!

photo-1426926919বিনোদন ডেস্ক : সেরা অভিনেত্রীর পুরস্কার তো বহুবার জিতেছেন। এবার বলিউড তারকা রানি মুখার্জি বোধহয় সেরা মা হিসেবে নিজেকে প্রমাণের জন্য উঠে পড়ে লেগেছেন। গেল বছর ১০ ডিসেম্বর মা হয়েছেন তিনি। স্বামীর নামের প্রথম দুই অক্ষর এবং নিজের নামের প্রথম অক্ষর দিয়ে মেয়ের নাম রেখেছেন আদিরা। এখন মেয়ে আদিরাকে নিয়েই ব্যস্ত আছেন। মেয়ের জন্য স্বেচ্ছা গৃহবন্দি হতেও প্রস্তুত এক সময়ের তুমুল জনপ্রিয় এই ভারতীয় অভিনেত্রী।
২০১৪ সালে যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকেই নিজেকে বলিউড থেকে আস্তে আস্তে গুটিয়ে নিতে থাকেন এই ‘মারদানি’ তারকা। রানীর কোলজুড়ে ‘রাজকন্যা’ আসার পর থেকে স্বাভাবিকভাবেই তিনি সন্তান, সংসার নিয়ে আরও ব্যস্ত হয়ে পড়েছেন। তাঁর চিন্তা জুড়ে এখন কেবল মেয়ে আদিরা। এমনিতেই নাকি বাচ্চাদের প্রতি তাঁর দারুণ দুর্বলতা, আর এখনতো নিজেই মা হয়েছেন, একটি সূত্র জানিয়েছে মেয়েকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে নারাজ মা রানি। তবে, তাঁর মেয়েকে এখনো রেখেছেন লোকচক্ষুর আড়ালেই। এমনকি সন্তান জন্মের পর তিনি নিজেও জনসমক্ষে আসেননি।
প্রসঙ্গত, কন্যা আদিরার জন্মের আগে দূর্গাপূজা এবং দীপাবলি উৎসবের ধকল নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েন রানি। কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর বাড়িতে সংস্কারকাজ চলাকালীন হাসপাতালেই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন, যেন নির্বিঘ্নে সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারেন। রানী কি বলিউডকে একেবারে বিদায় জানাচ্ছেন নাকি মেয়ে বড় হওয়া পর্যন্ত স্বেচ্ছা অবসর নিয়েছেন তা অবশ্য এখনো জানা যায়নি। টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে