,

দুই দণ্ডপ্রাপ্তদের পক্ষে কথা বলায় দুই আ. লীগ নেতার সাজা

Bogra1বগুড়া : ভ্রাম্যমাণ আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত দুই আসামির পক্ষে কথা বলায় বগুড়ার ধুনটের দুই আওয়ামী লীগ নেতাকেও সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ১১টার দিকে ধুনট উপজেলা পূর্ব গুয়াডহরী এলাকায় এ ঘটনা ঘটে। সাজা হিসেবে দুই নেতা প্রত্যেকে এক হাজার টাকা জরিমানা দেন।
অর্থদণ্ডপ্রাপ্ত দুই নেতা হলেন ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন (৪২) ও সদস্য আবদুর রহমান (৩৫)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, গতকাল মঙ্গলবার রাতে মাদক দ্রব্য সেবনের অভিযোগে ধুনট উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামের ওমর ফারুক (৩৫) ও আসাদুল ইসলামকে (৩৩) নামের দুজনকে আটক করে পুলিশ। আজ ওই দুজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তখন দুজনের পক্ষে ভ্রাম্যমাণ আদালতে সুপারিশ করতে আসেন নুর হোসেন ও আসাদুল। তাঁরা কারাদণ্ডপ্রাপ্ত দুজনের পক্ষে কথা বলে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। তখন তাঁদের দুজনের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তাঁরা জরিমানা দিয়ে মুক্তি পান।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা নুর হোসেন বলেন, ‘দুই মাদক সেবনকারীর পরিবারের কান্নাকাটি দেখে এলাকার নেতা হিসেবে আমরা দুজন তাদের ছেড়ে দিতে ভ্রাম্যমাণ আদালতের কাছে সুপারিশ করেছিলাম।’

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ওমর ফারুক ও আসাদুলকে কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা