,

বার কাউন্সিলের পরীক্ষার ফলাফল বাতিল চেয়ে রিট

images (15)বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষার খাতা মূল্যায়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
আগামী রোববার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

আজ বুধবার সুপ্রিম কোর্টের এই আইনজীবী ১৮ জন শিক্ষার্থীর পক্ষে এ রিট আবেদনটি করেন। এ বিষয়ে ইউনুস আলী আকন্দ এনটিভি অনলাইনকে বলেন, ‘বাংলাদেশ বার কাউন্সিল বিধি ৬০-এর বি ধারা অনুযায়ী, কোনো শিক্ষার্থী বার কাউন্সিলের সনদ পরীক্ষার জন্য মৌখিক পরীক্ষায় অকৃতকার্য হলে পরে আরো দুইবারসহ মোট তিনবার মৌখিক পরীক্ষা দিতে পারে। কিন্তু কোনো ছাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হলে তাঁকে আবার বহু নির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) পরীক্ষা দিতে হয়। তাঁকে আবার নতুন করে শুরু করতে হয়। তাই আবেদনে বলেছি যেন লিখিত পরীক্ষায় পাস করার পর পুনরায় শুধু লিখিত পরীক্ষা দিতে হয়।’

প্রসঙ্গত, বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ সনদ পরীক্ষায় তিন ধাপে পরীক্ষা হয়ে থাকে। একজন শিক্ষার্থী এমসিকিউ, লিখিত ও মৌখিক এ তিনটি ধাপ শেষ করার পর কেবল সনদ পেয়ে থাকেন। এ ক্ষেত্রে কোনো পরীক্ষার্থী শুধু মৌখিক পরীক্ষায় প্রথমবার অকৃতকার্য হলে পরবর্তী সময়ে তিনি পর পর আরো দুইবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।
কিন্তু কোনো শিক্ষার্থী প্রিলিমিনারি শেষ করার পর লিখিত পরীক্ষায় অকৃতকার্য হলে তাঁকে আবার প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে হবে।

রিট আবেদনে গত ৬ ফেব্রুয়ারির বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল বাতিল এবং পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশনার ঘোষণা চাওয়া হয়েছে।  গত রোববার আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও দেশের আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ফলাফল ঘোষণা করা হয়।

এ ছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার বিস্তারিত শিডিউল পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে, গত ৩১ জুলাই বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা