,

এখনি কমছে না ডিজেলের দাম

1455114054-400x242বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ভর্তুকি দেয়া ঋণ পরিশোধের পর প্রয়োজনে ডিজেলের দাম কমানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, পেট্রোল আমরা কিনি না। আমাদের গ্যাস ফিল্ড থেকে বাই প্রোডাক্ট হিসেবে যে পেট্রোল আসে সেটা আমরা রফতানি করি। ডিজেলের দাম কমানোর বিষয়টা আসছে। যখন বিশ্ব বাজারে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছিলো তখন আমরা সাবসিডি দিয়ে কম দামে ডিজেল বিক্রি করেছি। যার ফলে আমাদের পেট্রোলিয়াম কর্পোরেশনে হাজার হাজার কোটি টাকা লোন হয়ে গেছে। ৩৮ হাজার কোটি টাকা লোন আসে। ভ্যাট, শুল্ক বাকী। এই প্রথম আমরা কিছুটা সাশ্রয় করতে পারছি। যখন আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম বেড়েছিলো তখন কিন্তু এমপিরা কেউ এই দাবি করেননি- আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম বেড়েছে আমরাও দাম বাড়াই। বরং আমরা যদি ১ টাকা ২ টাকা বাড়িয়েছি সেটার জন্য ভাংচুর হয়েছে, স্ট্রাইক এসেছে।
তিনি বলেন, এখন যে অবস্থা আছে তাতে আমাদের পেট্রোলিয়াম কর্পোরেশনের কিছু আয় করে ঋণ শোধ করছে। ইতিমধ্যে ৫ হাজার কোটি টাকা লোন শোধ করা হয়েছে। আরও লোন আমাদের শোধ করতে হবে। তারপরও ট্যাক্স রয়েছে, ভ্যাট রয়েছে আমাদের পরিশোধ করতে হবে। এখনও প্রায় ১৫/১৬ হাজার কোটি টাকা আমাদের শোধ করার অপেক্ষা। এত দিন যাবৎ ভর্তুকি দিলাম। যে লোনটা নেয়া হলো ডিজেল কেনার জন্য সেগুলো যখন পরিশোধ করা হবে তখন ধার দেনা শোধ করার পর প্রয়োজন হলে দাম কমানো হবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, জাপান, চায়না, ভারত থেকে শুরু করে ইউরোপিয়ান দেশগুলো দেশে বিনিয়োগ করছে। জাপান এখানে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। ভারতও দিচ্ছে। চায়নার আরও বড় বড় অফার আসছে। পৃথিবীর বড় বড় দেশ বাংলাদেশে লাইন দিচ্ছে বিনিয়োগ করার জন্য। তাদের কাছে বাংলাদেশ বিনিয়োগের সবচেয়ে উচু ক্ষেত্র।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা