বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরিনবেড় বাজারে মানববন্ধনে দেয়া বক্তব্যের প্রতিবাদ

B Baria mapআমরা নিম্ন স্বাক্ষরকারীগন হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মো: দৌলত রেজা,নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য মো: মেহের আলী, হরিপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো: জামাল পাঠান,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও সর্দার মো: সাজু মিয়া,হরিপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো: ইকরাম চৌধুরী,হরিপুর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো: রেনু মিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। আজ ১৭ ই ফেব্রুয়ারী হরিপুর ইউনিয়নের হরিণবেড় বাজারে হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফারুক মিয়া রাজাকারের সন্তান এই অপপ্রচারের প্রতিবাদে একটি মানববন্ধন হয়। এই মানববন্ধনে ফারুক মিয়ার পিতা রাজাকার ছিলেন না বলে বক্তব্য দেয়া হয়। আমরা নিম্ন স্বাক্ষরকারীগনসহ এলাকার সকল মুরুব্বীরাই স্বাধীনতা যোদ্ধের সময় ফারুক মিয়ার পিতার ভূমিকা সম্পর্কে ওয়াকেবহাল রয়েছেন। আমরা জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর ঘোষনা- কোন রাজাকারের সন্তান ও তাদের পরিবারের সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের কোন পদে থাকতে পারবেনা এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না পত্রিকার খবরান্তে অবহিত হই। সেদিক থেকে স্বাধীনতা যোদ্ধের সময় ফারুক মিয়ার পিতার ভূমিকা তদন্ত করে ফারুক মিয়াকে দলীয় পদ থেকে অপসারন করার দাবী জানাচ্ছি। এখানে উল্লেখ করতে হয়-গত ১৪ ই ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া গনজাগরন মঞ্চ জেলা শহরে ফারুক মিয়ার অপসারনের দাবীতে মানববন্ধন করে। এরই প্রতিবাদে আজ হরিনবেড় বাজারে মানববন্ধনটি করা হয়। ফারুক মিয়ার পিতার ভূমিকার বিষয়টি গনজাগরন মঞ্চ অনুসন্ধান করে যথার্থ বলে জানতে পেরেছে। বিষয়টি গনজাগরন মঞ্চের নিজস্ব ব্যাপার হলেও আজকের মানববন্ধনে এলাকার জনপ্রিয় মুখ,তরুন সমাজসেবী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান আতিকুর রহমান আখিকে এজন্যে দোষারোপ করা হয়। আপত্তিকর কথাবার্তা বলা হয়। আমরা একই সঙ্গে মানববন্ধনে আখিকে জড়িয়ে দেয়া এসব বক্তব্যেরও প্রতিবাদ জানাই। আমরা মনে করি নির্বাচনে দলীয় মনোনয়নের লড়াইয়ে দেওয়ান আতিকুর রহমান আখিকে ঘায়েল করার চেষ্টা হিসেবে নানা মিথ্যা বক্তব্য দেয়া হয়। তাছাড়া নির্বাচনী সভার কথা বলে মানববন্ধনে মানুষ জনকে জড়ো করা হয়। মানববন্ধনে অংশগ্রহনকারী এলাকার সাধারন লোকজন কোন কিছু না বুঝেই এই মানবন্ধনে যোগ দেন। শুধু তাই নয়,মানববন্ধনে কয়েকজন আওয়ামীলীগ নেতা ফারুক মিয়া দলের মনোনয়ন পেয়ে গেছেন বলেও ঘোষনা দেন। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী বলে আমরা মনে করি। কারন এজন্যে দলের নির্ধারিত কমিটি রয়েছে। তারাই প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবেন। আমরা এই তৎপরতার প্রতিবাদ এবং প্রকৃত সত্য উদঘাটনে ফারুকের পিতার ভূমিকার বিষয়ে তদন্তের দাবী জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ