,

ধরিয়ে দিলেই লাখ টাকা পুরস্কার

 
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যাকারীদের ধরিয়ে দিতে সহায়তাকারীকে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান।Children1455698246

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের কামাইছড়া নদীর তীরে বালুর নিচ থেকে নিখোঁজের পাঁচ দিন পর একই গ্রামের চার শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যান মিজানুর রহমান। এ সময় তিনি হত্যাকারীদের ধরিয়ে দিতে সহায়তাকারীকে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন। তিনি বলেন, যে ব্যক্তি এ হত্যা সম্পর্কে সঠিক তথ্য বা হত্যাকারীদের ধরিয়ে দিতে সহায়তা করবে, তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এদিকে, এ মর্মান্তিক ঘটনায় সুন্দ্রাটিকি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহত শিশুদের বাবা-মায়েরা।

গত শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বাড়ির পাশের মাঠে খেলা করতে যায় জাকারিয়া আহমেদ শুভ (৮), তাজেল মিয়া (১০), মনির মিয়া (৭) ও ইসমাইল হোসেন (১০)। এরপর থেকে তাদের আর সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পরদিন জাকারিয়া আহমেদ শুভর বাবা ওয়াহিদ মিয়া বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে বুধবার সকালে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের কামাইছড়া নদীর তীরে বালুর নিচ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা