,

রাজধানী থেকে ৬ হুজি নেতা গ্রেফতার

arrests1-2নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কোতোয়ালী থানাধীন জিন্দাবাহার পার্ক এলাকা থেকে ছয় হরকাতুল জিহাদ (হুজি) নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ও বিপুল সংখ্যক জিহাদি বইপত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, তারা ওই পার্কে গোপন বৈঠক করছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়া অঞ্চলের কমান্ডার সাজ্জাদুর আলম মুফতি, কুষ্টিয়া ফায়ার সার্ভিসের গাড়িচালক মেজবাউর রহমান প্রদীপ, মসজিদের ইমাম আবুল বাশার, কম্পিউটার অপারেটর আশরাফ, আজিজ বাবু ও শফিক পলাশ ওরফে বিজয়।
বুধবার দুপুর ১২টার দিকে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) সিনিয়র সহকারী কমিশনার মাহমুদা আফরোজ লাকীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গোপন বৈঠককালে হুজি নেতাদের গ্রেফতার করা হয়।
মাহমুদা আফরোজ লাকী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে। এই প্রথম তারা গ্রেফতার হয়েছেন। তাদের রিমান্ডের জন্য আদালতে পাঠানো হবে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিভিন্ন জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নাশকতা চালানোর জন্য তারা ঢাকায় এসেছেন। প্রগতিশীল বিভিন্ন লোকের তালিকাও তৈরি করেছেন তারা। টার্গেট কিলিং করারও পরিকল্পনা করেছিলেন তারা। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি সন্ত্রাসবিরোধী মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা