,

গোয়েন্দা নজরদারিতে পাঁচ বিদেশি

vxPAFoi3k5Ksনিজস্ব প্রতিবেদক : ডিএমপি অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ব্যাংকের এটিএম বুথে জালিয়াতির ঘটনায় পাঁচজন বিদেশি নাগরিক গোয়েন্দা নজরদারিতে রয়েছে। এদের মধ্যে একজন জড়িত।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি আরো বলেন, বিদেশি নাগরিকরা সবাই পূর্ব ইউরোপের একটি দেশের নাগরিক।

এর আগে বিদেশি জড়িত থাকার প্রসঙ্গে গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) মনিরুল ইসলাম বলেছেন, “বাংলাদেশের অপরাধের সঙ্গে আফ্রিকান নাগরিকদের জড়িত থাকার প্রমাণ অনেক আগেই পাওয়া গেছে। অনেককে দেশে ফেরত পাঠানো হলেও আইনগত কারণে অনেককে পাঠানো যায় না। পরে তারা জামিনে বের হয়ে আবারো বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে।”

এটিএম বুথের কারসাজিতে কোনো বিদেশি জড়িত থাকলে বিষয়টি বেরিয়ে আসবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে কৌশলে টাকা তুলে নেয় দুর্বৃত্তরা। পরে জানা যায়, আরো অন্তত ২১ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে একইভাবে আনুমানিক ১০ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে।

বিষয়টি জানাজানি হলে ইবিএল ব্যাংকসহ একাধিক ব্যাংক এটিএম সেবা বন্ধ রাখে। অনেক ব্যাংক টাকা উত্তোলনের পরিমাণ কমিয়ে আনে। এতে বুথ থেকে টাকা উত্তোলনে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ গ্রাহকদের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা