বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক কারখানার সংস্কার তদারকিতে সেল গঠন হচ্ছে

rcc_jugantor_4496নিজস্ব প্রতিবেদক : পোশাক কারখানায় শনাক্ত করা ত্রুটি সংস্কারের কার্যক্রম তদারকিতে রেমিডিয়েশন সেল (আরসিসি) গঠন হচ্ছে।

জাতীয় উদ্যোগে পরিদর্শন কার্যক্রমের অধীন কারখানাগুলোয় সংস্কার কার্যক্রম তদারকিতে কাজ করবে এ সেল।

বর্তমানে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পাশাপাশি জাতীয় উদ্যোগে মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে একটি প্রকল্পের মাধ্যমে, যাতে সহযোগিতা করছে আইএলও।

জাতীয় উদ্যোগে আইএলওর কারিগরি সহায়তায় ১১ জানুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ৫৪৯টি কারখানা পরিদর্শন হয়েছে। মেয়াদ ও ব্যয় বৃদ্ধি করে এখন এ কারখানাগুলোর সংস্কার কার্যক্রমে তদারকি বৃদ্ধির প্রয়োজন মনে করছেন সংশ্লিষ্টরা।

গত বছরের ৯ নভেম্বর জাতীয় ত্রিপক্ষীয় কমিটির সভায় পোশাক কারখানার ত্রুটি সংস্কারে একটি বিশেষায়িত আরসিসি গঠন পরিকল্পনা অনুমোদন দেয়া হয়।

জাতীয় উদ্যোগের আওতাধীন সংস্কার কার্যক্রমে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার দীর্ঘমেয়াদি সামর্থ্য বৃদ্ধিতে আলোচ্য সেলটি সহায়তা দেবে। খাতসংশ্লিষ্ট ও অ্যাকর্ড-অ্যালায়েন্সের অভিজ্ঞতাও সেলটির কার্যক্রম নির্ধারণে কাজে লাগানো হবে।

‘ইম্প্রুভিং ওয়ার্কিং কন্ডিশন ইন আরএমজি সেক্টর’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত। প্রকল্পটির মেয়াদ বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে রেমিডিয়েশন সেল গঠনকে মাথায় রেখে।

রেমিডিয়েশন সেল গঠন প্রক্রিয়া, প্রকল্প মেয়াদ ও ব্যয় বৃদ্ধির অনুমোদন চেয়ে এরই মধ্যে প্রস্তাব দিয়েছে আইএলও। নতুন প্রস্তাবনা অনুযায়ী প্রকল্পের মেয়াদ বাড়তে পারে ২০২০ পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে।

আইএলও ওই প্রস্তাব এখন সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে।

রেমিডিয়েশন সেলের নেতৃত্বে থাকবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফত (ডিআইএফই)। পাশাপাশি এ সেলে থাকবেন রাজউক, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট দাতা সংস্থার প্রতিনিধিরা। এ সেলের আওতায় পরিচালিত হবে বেসরকারি বিশেষজ্ঞ প্রকৌশল প্রতিষ্ঠান কার্যক্রম।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে