,

অর্জুনের প্রশংসায় কারিনা

Karinaবিনোদন ডেস্ক : বলিউডের নির্মাতা আর বাল্কির ‘কি অ্যান্ড কা’ ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কারিনা কাপুর খান ও অর্জুন কাপুর। ছবিতে একজন ঘরজামাইয়ের চরিত্রে দেখা যাবে অর্জুনকে। আর কারিনা কাপুর খানকে দেখা যাবে পেশাজীবী একজন স্ত্রীর ভূমিকায়। এ খবর অবশ্য মোটেও নতুন কোনো খবর নয়। শুরু থেকেই নানা আলোচনায় মুখর এই ছবি। ছবির সেটে অর্জুন কাপুরের ‘কারিনা প্রীতি’, ছবিতে দুজনের বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য, ছবির একটি গানে কারিনা কাপুরের পরিহিত ৩২ কেজি ওজনের লেহেঙ্গা—সবকিছুই এ ছবিকে বরাবরই আলোচনায় রেখেছে। তবে এবারের প্রসঙ্গটি একেবারেই ভিন্ন। এ ছবিতে অর্জুনের ‘ঘরজামাই’ চরিত্রে অভিনয়ের বিষয়টাকে রীতিমতো সাহসী সিদ্ধান্ত বলেই আখ্যায়িত করেছেন কারিনা।

এ প্রসঙ্গে কারিনা কাপুর বলেছেন, ‘কি অ্যান্ড কা’ ছবির চিত্রনাট্য সত্যিকার অর্থেই দুঃসাহসিক। এই ছবিতে অর্জুনের চরিত্রটিও চ্যালেঞ্জিং ছিল; যা তিনি ভালোভাবেই করে দেখিয়েছেন। কারিনা বলেন, ‘আমি মনে করি, ঘরজামাইয়ের চরিত্রে অভিনয় করতে রাজি হওয়া তাঁর সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। যেকোনো পুরুষ অ্যাপ্রোন পরে রান্নাঘরে দাঁড়ানোর আত্মবিশ্বাস রাখে না ও বউকে বলতে পারে না, “আমাকে সংসার চালানোর টাকা দাও।” এটি একটি বিশাল ব্যাপার।’
এদিকে অর্জুন জানিয়েছেন, তিনি মনে করেন, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার কিছু বদ্ধমূল ধারণার পরিবর্তন হওয়া প্রয়োজন। তাঁর কাছে সত্যিকার পুরুষের সংজ্ঞা কী, তাও জানিয়েছেন তিনি। অর্জুন বলেন, ‘সত্যিকারের পুরুষ তাঁর যেকোনো সামর্থ্য দিয়ে ভালোবাসার মানুষটির যত্ন নেবে, এটি অবশ্য আমার ব্যক্তিগত অনুভূতি।’

এই ‘ইশকজাদে’ তারকা বলেন, ‘আমাদের দেশের পুরুষদের কিছু বদ্ধমূল ধারণা রয়েছে, এগুলোর অবশ্যই পরিবর্তন হওয়া উচিত।’
এদিকে বাস্তবে সাধারণত যা ঘটে থাকে তার সম্পূর্ণ বিপরীত চিত্রনাট্যে কাজ করে দারুণ উচ্ছ্বসিত পরিচালক বাল্কি। দেখা যাক, পয়লা এপ্রিল ছবি মুক্তির পর তাঁর এই উচ্ছ্বাস অটুট থাকে কি না! এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে