বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দোষ আমাদের, কোচের নয়: রুনি

wayne-rooney-22a
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম ঐতিহ্যশালী ক্লাব, অথচ কিংবদন্তি ম্যানেজারের অবসরের পরে খেতাবি দৌড় থেকে ক্রমশ দূরে সরে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগ জয় দূরের কথা, প্রথম চারও এখন নিশ্চিত নয়। ম্যানেজার লুই ফান গলকে এই সে দিনও বলতে শোনা গিয়েছে যে, ক্লাব প্রথম চারে রাখতে না পেরে তিনি দুঃখিত।

পরপর হতাশাজনক পারফরম্যান্স করা টিমের জন্য কম সমালোচনা সহ্য করতে হচ্ছে না ম্যাঞ্চেস্টারের ডাচ ম্যানেজারকে। টিমের কিংবদন্তি ওয়েন রুনি কিন্তু এ সবের মধ্যেও কোচের সমর্থনে সরব। ম্যাঞ্চেস্টারের তারকা বলে দিয়েছেন যে, টিমের খারাপ পারফরম্যান্সের সব দোষ নিতে হবে প্লেয়ারদের। ম্যানেজারকে নয়।
গত শনিবার সান্ডারল্যান্ডের কাছে অপ্রত্যাশিত ভাবে ১-২ হেরে যায় ম্যাঞ্চেস্টার। ইপিএল উইকএন্ড শেষে তিনে থাকা আর্সেনালের চেয়ে তারা দশ পয়েন্ট পিছিয়ে, পঞ্চম স্থানে। রুনি মনে করছেন, চলতি মরসুমে টিমের পারফরম্যান্সের নিরিখে প্লেয়াররা খুব কমেই পার পেয়ে গিয়েছেন। বিশেষ কোনো সমালোচনা হজম করতে হয়নি তাদের। কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা শুনতে হয়েছে কোচকে। যা রুনির বিচারে অন্যায়।

‘‘আমাদের টিমে দারুণ সব প্লেয়ার রয়েছে। এ রকম পারফরম্যান্সে মাঝে মাঝে আমরা খুব হতাশ, বিরক্ত হয়ে পড়ি,’’ বলেছেন ইংল্যান্ড অধিনায়ক। সঙ্গে যোগ করেছেন, ‘‘কয়েকটা ম্যাচে হারের জন্য ম্যানেজারকে খুব বেশি নিন্দা হজম করতে হয়েছে। দায়িত্বটা কিন্তু আমাদের। আমরা প্লেয়ার, তাই আমাদেরই পারফর্ম করতে হবে। এই মরসুমে মাঝে মাঝেই যেটা আমরা করতে পারিনি। সে দিক দিয়ে দেখলে আমরা অল্পে পার পেয়ে গিয়েছি কিন্তু কোচকে সব হজম করতে হয়েছে। তবে মাঠে তো নামছি আমরা। তাই আমাদেরই সুযোগ তৈরি করতে হবে। ম্যাচ জিততে হবে।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান