,

জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বুট্রোস ঘালি আর নেই

 
আন্তর্জাতিক ডেস্ক : চলে গেলেন জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বুট্রোস বুট্রোস-ঘালি। তার বয়স হয়েছিল ৯৩ বছর।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি রাফায়েল দারিও রামিরেজ কারেনো বুট্রোস ঘালির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

 

বুট্রোস ঘালি মিশরের নাগরিক। আরব দেশগুলো থেকে তিনি প্রথম ব্যক্তি, যিনি জাতিসংঘের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন। ১৯৯২ সালে তিনি জাতিসংঘের মহাসচিব পদে নিযুক্ত হন। এক মেয়াদে পাঁচ বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করেন।

বুট্রোস ঘালির মৃত্যুতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১ মিনিট নিরবতা পালন করা হয়। ইয়েমেনে মানবিক বিপর্যয় নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনার শুরুতে এই নিরবতা পালন করা হয়।

 

un1455638787

বুট্রোস ঘালি মহাসচিব থাকাকালীন বেশ কিছু বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে জাতিসংঘ। রুয়ান্ডায় গণহত্যা এবং অ্যাঙ্গোলায় গৃহযুদ্ধ নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে বিশ্বের সর্বোচ্চ এই সংস্থা। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ‘ভুল পদক্ষেপের মহাসচিব’ ছিলেন তিনি।

জাতিসংঘের দায়িত্ব ছাড়ার পর বুট্রোস ঘালি লা ফ্রাঁকোফাঁই নামে ফরাসি ভাষাভাষি জাতিগুলোর সংগঠনের মহাসচিব হিসেবে ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে মিশরের তৎকালীন স্বৈরশাসক হোসনি মোবরক দেশটির নতুন মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে বুট্রোস ঘালির নাম ঘোষণা করেন। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য মিশরের ওপর পশ্চিমা বিশ্বের প্রচণ্ড চাপ ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা