,

নিশ্চিত মৃত্যু থেকে বাঁচতে নতুন চিকিৎসা!

2016_02_16_22_54_36_XFwHgMVURu7ExBoStWKFPEcsDa4cLO_originalআন্তর্জাতিক ডেস্ক : এমন এক পদ্ধতি আবিষ্কারের দ্বারপ্রান্তে বিজ্ঞানীরা, যাতে প্রাণঘাতী রোগ ক্যানসারের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে। আর সেই পদ্ধতি ব্যবহার করে চমকপ্রদ সাফল্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ‘আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স’র এক সেমিনারে উপস্থাপিত জরিপে এমটাই দাবি করা হয়েছে। জিন প্রযুক্তি ভিত্তিক এই চিকিৎসা পদ্ধতিতে নাটকীয় ফল পাওয়া যেতে পারে বলে বিজ্ঞানীরা ইঙ্গিত পাচ্ছেন।

মূলত ‘টি-সেল’ নামে জিনগত পরিবর্তন ঘটানো রোগপ্রতিরোধী দেহকোষ ব্যবহার করা হয়েছে ক্যানসারের চিকিৎসায়। যা অনেকটা টিকার মতোই কাজ করতে পারে। রক্তের ক্যানসারে আক্রান্ত যেসব রোগীর অবস্থা প্রায় শেষ স্তরে পৌঁছে গেছে তাদের ওপর এই ‘টি সেল’ প্রয়োগ করে চমকপ্রদ ফল পাওয়া গেছে।

নব্বই ভাগেরও বেশি ক্ষেত্রে তাদের ‘সম্পূর্ণ’ সারিয়ে তোলার মতো সাফল্য পাওয়া গেছে বলেও দাবি বিজ্ঞানীদের। এই পদ্ধতিতে ক্যানসার থেকে একবার সেরে উঠলে তা যেন আর ফিরে আসতে না পারে তা নিশ্চিত করাও সম্ভব হতে পারে।

তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে এই চিকিৎসায় বিপরীত প্রতিক্রিয়া হয়েছে। আর সে জন্যেই বিজ্ঞানীরা বলছেন, এ বিষয়টি নিয়ে আরো গবেষণা প্রয়োজন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা