,

এটা কোন শাহরুখ! (ভিডিও)

2016_02_16_19_28_40_KWZxxT0s9ceeKJcbmUDk6GN0hfUbwz_originalবিনোদন ডেস্ক : শহর থেকে নগরে, বস্তি থেকে একেবারে তাজমহলের সম্মুখে একজন নেচে চলেছেন অনবরত। না, তিনি পাগল নন। বরং একজন অন্ধ শাহরুখ ভক্ত। আজ বিকেলে এমন পাগল ভক্তদের উস্কে দিতেই শাহরুখ খান অভিনীত আসন্ন ছবি ‘ফ্যান’-এর গান রিলিজ পেল ইউটিউবে।

ভক্ত-অনুরাগীদের সমর্থন ছাড়া পৃথিবীতে কেউ কখনো স্টার হয়ে উঠতে পারেনি, ভক্তরাই একজন সাধারণ মানুষকে তারকা বানিয়ে দেন। সেইসব ভক্ত আর এক তারকার গল্প নিয়ে শিগগিরই বলিউড বাদশাহ শাহরুখ খান নিয়ে আসছেন তার অভিনীত ছবি ‘ফ্যান’। ফার্স্টলুক ও টিজার আর প্রথম পোস্টারের পর এবার প্রকাশ হল ছবিটির প্রথম গান।

আগেই কথা ছিল আগেই কথা ছিল, শাহরুখ অভিনীত চলতি বছরের আলোচিত ছবি ‘ফ্যান’-এর প্রথম গান মুক্তি পাবে আজ। তার আগেই ঘোষণা দিয়েছিলেন যে ‘ফ্যান’ ছবির প্রথম গানটি শাহরুখ মুক্তি দিতে চান দিল্লীতে, নিজের জন্মস্থানে গিয়ে! কথামত ১৬ ফেব্রুয়ারি সকাল থেকেই দিল্লীর হংসরাজ কলেজের মাঠে হাজার হাজার মানুষের ঢল নামে। দুপুর নাগাদ সেখানে গিয়ে হাজির হন তিনি, সবার সামনেই ফ্যান ছবির প্রথম গানটি উম্মোচন করেন।

সদ্য ইউটিউবে রিলিজ দেয়া গানটির নাম ‘জাব্রা ফ্যান’। বরুন গ্রোভারের লেখা, আর বিশাল দাদলানি এবং শেখরের সঙ্গীতায়োজনে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ।

এর আগে প্রকাশিত পোস্টারে ফোটে উঠেছিল শাহরুখ ভক্তের পাগলামি। যেখানে শাহরুখ ভক্ত এক পাগল ‘ফ্যান’কে দেখা যায়, যার পুরো ঘরজুরে লাগানো শাহরুখ অভিনীত বিভিন্ন পোস্টার, ঘরের দেয়াল থেকে শুরু করে বিছানা, চেয়ার, টেবিল আর নিজের কম্পিউটারটিতে পর্যন্ত শাহরুখের ছবি। মনিশ শর্মা নির্মিত আসন্ন ‘ফ্যান’ ছবিতে ওই ভক্তের নাম গৌরব, আর গৌরব চরিত্রেও অভিনয় করবেন শাহরুখ খান নিজেই। ফলে ছবিতে শাহরুখের ভক্ত তার নিজেকেই দেখা যাবে!

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা