,

এটিএম থেকে টাকা চুরি : সব ব্যাংককে ডেকেছে কেন্দ্র

2016_02_16_21_19_43_gTURKkd0fqhvAUvNG0FA4szFAJOaPD_originalনিজস্ব প্রতিবেদক : এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় সব বাণিজ্যিক ব্যাংককে ডেকেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর এটিএম কার্ড ডিভিশনের প্রধানদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক বৈঠক করবে। আগামীকাল বুধবার রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সম্প্রতি তিন ব্যাংকের চার এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় এ বৈঠক ডাকা হয়েছে। এতে এটিএম বুথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাকে প্রাধান্য দেয়া হবে।

বৈঠকের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা জানান, এটিএম বিষয়ে সার্বিক আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পালনে জোর দেয়ার পাশাপাশি ব্যাংকগুলোর মতামত নেয়া হবে। তারা কি চায় বা আরও কি কি করা দরকার তা খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার ইস্টার্ন ব্যাংকের এক গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্টে থেকে এটিএমের মাধ্যমে টাকা উত্তোলনের এসএমএস পান। পরে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আনলে জানা যায়, কার্ড ক্লোনিং করে দুর্বৃত্তরা এ টাকা উত্তোলন করেছে। এভাবে ৩ ব্যাংকের অন্তত ২৮ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয়া হয়। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা