,

প্রাথমিকে বৃত্তি পাচ্ছে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী

primary20160216164431নিজস্ব প্রতিবেদক : ২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৮২ হাজার ৫শ জনকে মাসিক বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বৃত্তির টাকাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

মাউশির পরিচালক (কলেজ) ও অভ্যন্তরীণ মেধাবৃত্তি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ড. এসএম ওয়াহিদুজ্জামান জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৩৩ হাজার মেধাবৃত্তি (ট্যালেন্টপুলে) ও ৪৯ হাজার ৫শ জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হবে। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ৩শ ও সাধারণবৃত্তিপ্রাপ্তদের মাসিক ২২৫ টাকা হারে প্রদান করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছর ২২ হাজার জনকে মেধাবৃত্তি ও ৩৩ হাজার জনকে সাধারণবৃত্তি প্রদান করা হয়। সে হিসেবে এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ। গত বছর প্রাথমিকে বৃত্তিপ্রাপ্তদের এককালীন দেড়শ` টাকা দেয়া হয়। চলতি বছর তা বাড়িয়ে ২২৫ টাকা করা হয়েছে। এ ছাড়া মেধাবৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে বর্তমানের ২০০ টাকার স্থলে ৩০০ টাকা পাবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্র জানায়, সাধারণ ক্যাটাগরিতে সারাদেশের প্রতি ইউনিয়ন বা ওয়ার্ড থেকে দুজন ছেলে ও দুইজন মেয়েকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সাধারণ বৃত্তি দেয়া হয়। আর প্রতি উপজেলায় পাস করা শিক্ষার্থীদের মধ্যে প্রতি ১০০ জনের একজনকে মেধাক্রম অনুসারে ট্যালেন্টপুলে বৃত্তি দেয়া হয়। এ ক্ষেত্রে উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থী না পাওয়া গেলে ওই বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল অনুযায়ী একটি মানদণ্ড ঠিক করে এ বৃত্তি দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা