বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত শ্রাবন্তীই

2015270033353shবিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। এমন সম্ভাব্য খবর বেরিয়েছে আগেই। তবে শ্রাবন্তী তখনো ছবিটিতে চুক্তিবদ্ধ না হওয়ায় তাঁর অভিনয়ের ব্যাপারটি ধোঁয়াশার মধ্যেই ছিল। সেটা কেটেছে এখন। ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শ্রাবন্তী। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কলকাতার এসকে মুভিজের কর্নধার হিমাংশু ধানুকা। কলকাতা থেকে মুঠোফোনে তিনি জানিয়েছেন শাকিবরে বিপরীতে শ্রাবন্তীর অভিনয়ের ব্যাপারে চুক্তি হয়ে গেছে। গেল সপ্তাহের শেষে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তির খবরটি শ্রাবন্তী নিজেও নিশ্চিত করে করেছেন। তিনি বলেছেন, ‘গেল সপ্তাহেই চুক্তি হয়েছে।’

ঢাকাই ছবির জনপ্রিয় তারকার বিপরীতে প্রথম অভিনয় করবেন, তাতে খুশি শ্রাবন্তী। কলকাতা থেকে মুঠোফোনে তিনি বলেন,‘ বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। তাঁর নাম আগেই শুনেছি। আশা করছি দুজন মিলে ভালো কাজ হবে।’

ছবিটির নায়িকা নির্বাচনের শুরুর দিকে শ্রাবন্তীকে সম্ভাব্য নায়িকাকে হিসেবে বলা হয়েছিল। পাশিপাশি আরও নায়িকা দেখা হচ্ছে বলে এসকে মুভিজ থেকে সেই সময় জানানো হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত শ্রাবন্তীই কেন? এ ব্যাপারে হিমাংশু ধানুকা বলেন,‘ চরিত্রটি একজন বাঙালী ঘরের সাধারণ মেয়ে। শ্রাবন্তীর বিকল্প আর পাওয়া গেল না। তাঁর সঙ্গে চরিত্রটি ভালো মানিয়ে যায়।’

এসকে মুভিজের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশ থেকে সীমান্ত ও কলকাতা থেকে জয়দীপ।

জাজ মাল্টিমিডিয়া​র কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, আগামী ১ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হবে। কলকাতার লোকেশন দিয়ে ছবিটির শুটিং শুরুর কথা আছে। এরপর হবে বাংলাদেশ ও যুক্তরাজ্যে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান