,

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার যৌক্তিকতা নেই

bangladesh-parliament_4446নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘পাকিস্তান আমাদের চিরশত্রু। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’

তিনি বলেন, ‘পাকিস্তান এখনো থেমে নেই। আমাদের দেশকে নিয়ে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শেখ সেলিম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভেবে দেখার আহ্বান জানাচ্ছি।’

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘পাকিস্তান এখনো তাদের এজেন্ট দিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা ষড়যন্ত্র করে বিডিআর বিদ্রোহ করিয়েছে। তাই তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই।’

তিনি বলেন, ‘পাকিস্তান ১৯৭১ সালে এদেশে গণহত্যা করেছে। এরা খুব ডেসপারেট। কয়েকদিন আগে পাকিস্তান দূতাবাসের একজন কূটনৈতিক খালেদা জিয়ার বাসার সামনে গিয়ে দেখা করার জন্য ঘোরাঘুরি করেন। পরে পুলিশ টের পয়ে তাকে ধরে নিয়ে গেছে।’

শেখ সেলিম অভিযোগ করে বলেন, ‘পাকিস্তানি দূতাবাস এখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই। এটা করতে পারলে আমাদের ভালো হবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া কিছুদিন আগে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য রেখেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। তার জন্ম না হলে আজও আমরা স্বাধীন হতাম না।’

সরকারদলীয় এ সংসদ সদস্য বলেন, ১৯৭১ সালে পাকিস্তান গণহত্যা চালিয়ে ৩০ লাখ মানুষকে শহীদ করেছে। এটি প্রতিষ্ঠিত সত্য। এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই। এটা শুধু পাকিস্তান অস্বীকার করে। আর এখন পাকিস্তানি দোসর হিসেবে খালেদা জিয়া শুরু করেছেন। আসলে তিনি মনে-প্রাণে পাকিস্তানি। বাংলাদেশে থাকলেও তিনি মূলত পাকিস্তানি।’

এসময় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্যের জন্য আইন করে এদের শাস্তির দেয়ার দাবি জানান শেখ সেলিম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে