,

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় : ১৬০০ ফ্লাইট বাতিল

1752_USআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শীতকালীন ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১৬০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে পড়েছে। দক্ষিণাঞ্চলে অনেক বাড়িঘর ধসে পড়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। খবরে বলা হয়, রাতে ওয়াশিংটন নগরী ২ থেকে ৪ ইঞ্চি পুরু বরফের আস্তরণে ঢাকা পড়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়া বিশেষজ্ঞ প্যাট্রিক বারকি বলেছেন, তুষারপাত বৃষ্টিতে রূপ নিতে পারে। এরপর বৃষ্টি হয়ে ঝরে পড়ার পর তাপমাত্রা বাড়তে পারে।
এদিকে নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিষয়ক বিভাগ সোম ও মঙ্গলবার ভ্রমণ সতর্কতা জারি করেছে। পিচ্ছিল রাস্তার বিষয়ে সচেতন করা হয়েছে নাগরিকদের। বলা হয়েছে উপকূল প্লাবিত হতে পারে। মঙ্গলবার নিউইয়র্কের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ওয়াশিংটনে তা হতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণাঞ্চলে মিসিসিপি, আলাবামা, ফ্লোরিডা প্যানহ্যানডলে ভারি বৃষ্টিপাত হচ্ছিল। সঙ্গে ছিল ঘূর্ণিবাতাস। মিসিসিপির ওয়েসনে একটি হাইস্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আলাবামায় কোনেকুহ কাউন্টিতে অগ্নিনির্বাপনের একটি কেন্দ্রীয় অফিস বিধ্বস্ত হয়েছে। ফ্লোরিডার ইসক্যামবিয়া কাউন্টিতে বেশকিছু ঘরবাড়ি ধসে পড়েছে। তার নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে অভিযান চলছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট এওয়ার ডটকম অনুযায়ী, কমপক্ষে ১৬০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই ওয়াশিংটন, নর্থ ক্যারোলাইনা ও নিউইয়র্কে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা