,

কসবা আড়াইবাড়ীর ক্বিরাত সম্মেলন সমাপ্ত

kasba newsকসবা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে পুরান বাজার সুপার মার্কেট চত্তরে আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীরে কামেল আল্লামা গোলাম হাক্কানী (র) এর মাগফিরাত কামনায় আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র উদ্যোগে কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত আন্তর্জাতি কক্বিরাত সম্মেলনগত সোমবার মধ্য রাতে সমাপ্ত হয়।

আড়াইবাড়ী দরবার শরীফের বর্তমান গদ্দিনেশিন পীর, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা হযরত মাওলনা গোলাম সারোয়ার সাঈদী’র সভাপতিত্বে সুললতি কন্ঠে কুরআন তিলাওয়াত করেন; বিশ্ব বরেণ্য ক্বারী শায়েখ মোহাম্মদ মোহাম্মদ আল-মুরীজি, মিশর; শায়েখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল-আজহারী, ঢাকা; শায়েখ ক্বারী রিয়াদ্ব আল-জাযায়েরী, আলজেরিয়া; শায়েখ ক্বারী হামিদ রেজা আহমাদী ওয়াফা, ইরান; শায়েখ ক্বারী ডা. কোচার ওমর আলী, ইরাক।
সম্মেলনে ওয়াজ করেন আল্লামা ড. শায়েখ মোহাম্মদ লুৎফুর রহমান আল-আজহারী, প্রফেসর সেলিম উদ্দিন, বাংলাদেশ বেতারের এরাবিক নিউজ প্রেসেন্টার মাওলানা মো. নেয়ামতুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম আল-আজহারী, মাওলানা গোলাম সাদেক চৌধুরী, মুহতারা মমুহাম্মদ গোলাম কবির সাঈদী, মাওলানা ড. সায়ীদ মুহাম্মাদ ফারুক, মাওলানা মোসলেহ উদ্দিন সাঈদী, মাওলানা মিজানুর রহমান আতিকী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা নোমান সিদ্দিকী সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম।
ইসলামী সংগীত পরিবেশন; ইকবাল হোসাইন, গোলাম সোবহানী সাঈদী, শিবলি, শেখ ফয়সাল ও অন্যান্য শিল্পীবৃন্দ। এই ব্যতিক্রম ধর্মী আয়োজনে এলাকায় ব্যাপক সারা পড়ে। সম্মেলন সফল করায় কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আসাদুজ্জামান ফুল মিয়া মাস্টার ও সম্পাদক জিয়াউল হুদা শিপন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
দরবার শরীফের পীর আল্লামা হযরত মাওলানা অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা