,

‘দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই দেবে সরকার’

194402junayed_polok-1-450x252প্রযুক্তি ডেস্ক : দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকার ফ্রি ওয়াইফাই করে দেবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতা বাছাই পর্বের উদ্ভোবন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিধির বক্তব্যে এ কথা বলেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। বেসিস সভাপতি ও ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান, বাংলাদেশ কম্পিপউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম এবং বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস।

এ সময় তিনি বলেন, ‘দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াইফাই দেবে সরকার। এজন্য কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই এর ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, দেশে সাড়ে ৩ কোটি শিক্ষার্থী রয়েছে। তাদের প্রত্যেকের হাতে ইন্টারনেট পৌঁছে দিতে পারলে দেশে উন্নয়ন সম্ভব। সরকার দেশের প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট পৌঁছে দিতে কাজ করছে।প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর গত ১৮ অক্টোবর জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করা হয়। এই পার্কে যাতে আন্তর্জাতিকমানের উদ্যোগ গড়ে উঠে, বিলিয়ন ডলারের কোম্পানি তৈরি হয় তার জন্যই আমরা কানেক্টিং আয়োজন করেছি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা