,

 মাশরাফির কন্ঠে আক্ষেপ ঝরে পড়ল তামিমের জন্য 

 

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের যে কোন ফরম্যাটে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেয়ায় অতুলনীয় তামিম ইকবাল। তার মতো বিশ্বমানের একজন ব্যাটসম্যান যে কোন দলের জন্যই সম্পদ। তার পারফরম্যান্সের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছেন চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত খেলছেন তামিম। তবে মাত্র কয়দিন পরেই শুরু হতে যাওয়া এশিয়া কাপে তাকে পাচ্ছে না বাংলাদেশ।

তার মতো একজন ড্যাশিং ওপেনারকে দলে রাখতে না পারায় আক্ষেপ প্রকাশ করলেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। এ ব্যাপারে তিনি বলেন, ‘তামিম বরাবরই ভালো ক্রিকেট উপহার দিয়ে থাকেন। এশিয়া কাপে তামিমের না থাকাটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।’

তিনি আরো বলেন, ‘এশিয়া কাপে সে থাকলে ভালো হতো। এই ফরম্যাটে আমরা যেহেতু খুব ভালো করতে1455631400 পারছি না, তাই পূর্ণশক্তির দল নিয়ে মাঠ নামাটাই জরুরি।’তাই বলে ইমরুলের অন্তর্ভুক্তিকে হেয় করছেন বিশ্ব ক্রিকেটের ফ্রেশ ইমেজের অন্যতম এই ক্রিকেট ব্যক্তিত্ব। এখন এই বাঁ-হাতির উপরও ভরসা রাখছেন ম্যাশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা