,

 ফোন চার্জ হবে ঘাম থেকে 

 

প্রযুক্তি ডেস্ক : আমরা শুনেছি হাঁটলে ফোন চার্জ হয়, পানি দিয়ে ফোন চার্জ হয়ে এবার শোনা গেল যে ঘাম থেকেও নাকি আপনার স্মার্টফোন চার্জ নেবে। আর এজন্য আপনাকে পরিশ্রম করতে হবে।
সম্প্রতি এক দল গবেষক জানিয়েছেন, এক ধরনের বিশেষ ট্যাটুর মাধ্যমে তারা স্মার্টফোন চার্জের প্রযুক্তি আবিষ্কার করেছেন। এই প্রযুক্তি ঘাম থেকেই শক্তি সঞ্চয় করে থাকে। যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, তারা এমন একটি ট্যাটু বানিয়েছেন যা শরীরে লাগানো থাকলে ঘাম থেকে চার্জ নিতে পারবে স্মার্টফোন।

images-315

গবেষণাটির প্রধান জোসেফ ওয়াং জানিয়েছেন, মানুষ যখন কাজ করে ঘর্মাক্ত হয় তা থেকেই ব্যক্তিগত ডিভাইসের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ বা চার্জ সংগ্রহ করা সম্ভব। গবেষক দল ট্যাটু সেন্সরটিতে জুড়ে দেয়ার জন্য একটি বায়ু ব্যাটারি বানিয়েছেন, যা কিছুটা বিদ্যুৎ জমা করে রাখতে পারবে। প্রতি মুহূর্তেই এই সেন্সরগুলো কয়েক মাইক্রোওয়াট বিদ্যুৎ সংগ্রহ করে।

উল্লেখ্য, এই পদ্ধুতিতে একটি স্মার্টফোন প্রতি দুই মিনিটে ৭০ মিলিওয়াট বিদ্যুৎ সংগ্রহ করতে পারে। আর এই স্মার্ট ট্যাটুটি এর কিছু অংশ দিতে পারে।.

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা