,

দেশে কন্যা শিশুর সংখ্যা ২ কোটি ৯১ লাখ

 

নিজস্ব প্রতিবেদক : দেশে আদমশুমারি ও গৃহগণনা অনুযায়ী ২০১৬ সালে শূন্য থেকে ১৭ বছর বয়সী কন্যা শিশুর সংখ্যা ২ কোটি ৯১ লাখ ৮১ হাজার বলে সংসদে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সংরক্ষিত সদস্য বেগম লুৎফা তাহেরের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব তথ্য জানান।

 

 

মন্ত্রী জানান, আদমশুমারি ও গৃহগণনা ২০১১ কর্তৃক প্রস্তুতকৃত পপুলেশন প্রজেকশন ও বাংলাদেশ : ডাইনামিকস এন্ড টেন্ডস (২০১১-২০১৬) অনুযায়ী প্রাক্কলিত (প্রজেক্ট) ২০১৬ সালে ০-১৭ বছর বয়সী কন্যা শিশুর সংখ্যা ২ কোটি ৯১ লাখ ৮১ হাজার। তবে এই তালিকা প্রাক্কলনে বিভাগ ও জেলা ভিত্তিক তথ্য এখনো নেই।

 

kamal1455622621

এক্ষেত্রে মন্ত্রী বিগত শুমারির তথ্য উল্লেখ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত আদমশুমারি ও গৃহগণনা ২০১১ মোতাবেক বাংলাদেশের কন্যা শিশুর সংখ্যা জেলা ও বিভাগওয়ারী তুলে ধরেন। মন্ত্রীর দেওয়া উল্লেখিত শুমারিতে ২০১১ সাল পর্যন্ত দেশে মোট কন্যা শিশুর সংখ্যা হলো ২ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৩৬ জন। তার মধ্যে বরিশাল বিভাগে ১৬ লাখ ৬৪ হাজার ৩১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ লাখ ৬১ হাজার ৩৫ জন, ঢাকা বিভাগে ৮৭ লাখ ২৬ হাজার ৫১৯ জন, খুলনা বিভাগে ২৬ লাখ ৯৪ হাজার ৩৮২ জন, রাজশাহী বিভাগে ৩১ লাখ ৯৮ হাজার ৬২ জন, রংপুর বিভাগে ২৯ লাখ ৫৯ হাজার ৯৬৭ জন এবং সিলেট বিভাগে ২২ লাখ ৯ হাজার ৫২ জন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা