,

১২ ঘণ্টা ধরে পাস্তা রাঁধেন সইফ করিনার জন্য!

 

বিনোদন ডেস্ক : পাস্তা রান্না করতে কতক্ষণ লাগে? দু’মিনিট? খুব বেশি হলে দশ মিনিট? সইফ নাকি করিনার জন্য পাস্তা রেঁধেছিলেন ১২ ঘণ্টা ধরে। ভাবতে পারেন? সোমবার ‘কি অ্যান্ড কা’-র ট্রেলর লঞ্চে সেই সিক্রেট ফাঁস করে দিলেন করিনা।
ছবিতে স্বনির্ভর মহিলার ভূমিকায় অভিনয় করছেন করিনা। অর্জুন কপূর এখানে হাউজ হাজব্যান্ড। ছবিতে কবীর(অর্জুনের নাম) হাসিমুখে স্ত্রী কিয়ার(ছবিতে করিনার নাম) জন্য রান্না করেন। আর বাস্তবে? করিনা বলেন, ‘‘সইফ একেবারেই রান্না করতে পারেন না। এক বার আমার জন্য ১২ ঘণ্টা ধরে পাস্তা রান্না করেছিল। তবে অর্জুন এখন মাস্টারশেফ। সইফ অর্জুনের থেকে টিপস নিতে পারে।’’saif-kareena-newest
তবে রান্না করতে না পারলেও অনস্ক্রিন স্বামী কবীরের মতোই করিনাকে নিয়ে যথেষ্ট গর্বিত সইফ। করিনা জানালেন, ‘‘আমরা ছবি নিয়ে খুব একটা আলোচনা করি না। কিন্তু কি অ্যান্ড কা-র মতো ছবিতে আমি অভিনয় করায় সইফ খুব খুশি। যখন আর বালকি আমাকে ছবির স্ক্রিপ্ট শোনায় আমি খুব উত্তেজিত ছিলাম। সইফকে জানিয়েছিলাম। তখন আর কোনও কথা হয়নি। গত রাতে সইফ ছবির প্রোমো দেখে। প্রোমো দেখে ও দারুণ খুশি।’’
আগামী পয়লা এপ্রিল মুক্তি পাচ্ছে কি অ্যান্ড কা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে