,

বায়োমেট্রিক পদ্ধতিতে সংসদ সদস্যদের সিম নিবন্ধন শুরু

shirin-sarminনিজস্ব প্রতিবেদক : আঙুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের সিম নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন। সংসদ ভবনে তিনি আঙুলের ছাপ দিয়ে তার সিম নিবন্ধন করেন।
দেশের ১৩ কোটি সেলফোন গ্রাহকের মধ্যে গত তিন মাসে মাত্র এক কোটি গ্রাহক সিম নিবন্ধনের আবেদন করেছেন। এখনো ১২ কোটি গ্রাহক নিবন্ধনের বাইরে রয়েছেন। অথচ নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে আগামী এপ্রিলে। তাই জনগণকে উৎসাহিত করতে জনপ্রতিনিধিদের সিম-রিম নিবন্ধন কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়।
সংসদ ভবেনে ছয়টি মোবাইল ফোন অপারেটরই তাদের ডিভাইস স্থাপন করেছে। সেখানে ৩৫০ জন সংসদ সদস্য পরিচয় নিশ্চিত করে তাদের সিম অথবা রিম নিবন্ধন করে নেবেন। আগামী কয়েক দিন এই কার্যক্রম চলবে।

জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধনকালে শিরীন শারমিন বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে সিম-রিম নিবন্ধন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মধ্য দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক কাজও এগিয়ে যাবে। অনিবন্ধিত সিম-রিমের অপব্যবহার আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। অনেক সময় আমাদের বিব্রতকর অবস্থায়ও ফেলে দেয়।

তিনি আরও বলেন, স্পিকার বলেন, সারাদেশে ব্যবহৃত প্রায় ১৩ কোটি সিমের পুনঃনিবন্ধন একটি বড় ধরনের কর্মকাণ্ড। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একার পক্ষে এ বিশাল কর্মকাণ্ড বাস্তবায়ন করা সম্ভব হবে না। একটি আন্দোলনের মাধ্যমে এ কর্মকাণ্ডে সারাদেশের জনগণকে সম্পৃক্ত করতে হবে।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকে যেকোনো সেলফোন গ্রাহক স্বপ্রণোদিত হয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে পারবেন বলে বিটিআরসি জানায়। এটা তিনটি পর্যায়ে সম্পন্ন হবে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি এসব সিমের নিবন্ধন করতে হবে। এছাড়া বায়োমেট্রিক পদ্ধতিতে যেসব সিমের তথ্য যাচাই করা হয়নি, সেগুলোর অংশবিশেষও এ পর্যায়ে নিবন্ধন করতে হবে।

দ্বিতীয় পর্যায় শুরু হবে ১ মার্চ। এ পর্যায়ে বাল্ক আকারে সংগ্রহ করা সিমের তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মিল রয়েছে এমন সংযোগের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ পর্যায়েও বায়োমেট্রিক পদ্ধতিতে যেসব সিমের তথ্য যাচাই করা হয়নি, তার অংশবিশেষের নিবন্ধন করতে হবে।

শেষ পর্যায়ে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের বাইরে থাকা অন্য সব সিমের নিবন্ধন বাধ্যতামূলকভাবে করতে হবে। ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ