বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অনিশ্চয়তা কেটেছে, আসছেন ফারিয়া

Fhariaবিনোদন প্রতিবেদক : নতুন প্রজন্মের নায়িকা নুসরাত ফারিয়ার দ্বিতীয় ছবি ‘হিরো ৪২০’ কলকাতায় মুক্তি পেলেও ঢাকায় এ ছবির মুক্তি দেওয়া নিয়ে দেখা দেয় জটিলতা। আদৌ এ ছবিটি মুক্তি পাবে কি না, তা নিয়েও ছিল সংশয়। অবশেষে সব অনিশ্চয়তা কেটেছে। মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ফারিয়া অভিনীত দ্বিতীয় ছবি ‘হিরো ৪২০’।নুসরাত ফারিয়া
দুই বাংলার যৌথ প্রযোজনার এ ছবিটি গতকাল সোমবার বিকেলে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সেন্সর ছাড়পত্র পাওয়ায় ছবি মুক্তি দিতে আর কোনো বাধা থাকল না। ফলে পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ১৯ ফেব্রুয়ারিতেই ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজনা সংস্থার একাংশ বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ।
জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এস কে মুভিজ।
‘হিরো ৪২০’ ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের সৈকত নাসির। ছবিতে প্রধান কয়েকটি চরিত্রে বাংলাদেশের নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন ভারতের ওম ও রিয়া সেন। এরই মধ্যে ছবিটির টিজার প্রদর্শিত হচ্ছে ইউটিউবে। গত সপ্তাহে এ ছবির গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। অনলাইন, ফেসবুকের পাশাপাশি দেশজুড়ে ছবিটির ভিন্নমাত্রা এবং অভিনব প্রচারণা চালাচ্ছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান।
এদিকে ছবির মুক্তির খবর শুনে উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া।
নুসরাত বলেন, ‘এ ছবির মুক্তি নিয়ে জটিলতার খবর শুনে শুরুতে মনটা একটু খারাপই হয়েছিল। পরে যখন জানতে পারলাম, বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি নিয়ে এখন আর কোনো বাধা থাকছে না, তখন আমার আনন্দ আর দেখে কে। আমি অসম্ভব খুশি।’
‘হিরো ৪২০’ ছবির টিজারটিতে বেশ বৈচিত্র্যপূর্ণ দৃশ্যেই দেখা গেছে নুসরাত ফারিয়াকে। কখনো সাদামাটা, কখনো চাকচিক্যময়, আবার কখনো বেশ রোমান্টিক উপস্থিতি ছিল তাঁর।
‘হিরো ৪২০’ ছবিটি সম্পর্কে নুসরাত ফারিয়া আরও বলেন, ‘গল্পটা একেবারেই অন্য রকম। পড়ে আমার দারুণ লেগেছে। শুটিংয়ের সময়টাও বেশ উপভোগ করেছি। সব মিলিয়ে মনে হচ্ছে, ভালো একটি ছবি হবে।’
গত ১২ ফেব্রুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘হিরো ৪২০’। এর ঠিক এক সপ্তাহ পর বাংলাদেশে মুক্তি দেওয়ার কথা থাকলেও প্রিভিউ কমিটির তিন অভিযোগের কারণে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে অবশেষে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেল ছবিটি। প্র/আ

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান