,

ইউটিউবে সাড়া ফেলছে ‘আমি সুন্দরী নারী’ (ভিডিও)

pavel-rahmanবিনোদন প্রতিবেদক : হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত, ‘রাত্রীর যাত্রী’ সিনেমার আইটেম গান ‘আমি সুন্দরী নারী’ ইউটিউবে মুক্তি দেওয়ার পর বেশ সাড়া পেয়েছে। মাত্র ৫ দিনে প্রায় ১ লাখ দর্শক গানটি দেখেছেন। এই গানটিতে নেচেছেন লায়লা নাঈম এবং কণ্ঠ দিয়েছেন ব্রিটেন প্রবাসী শিল্পী রুবাইয়াত জাহান।

‘রাত্রীর যাত্রী’ চলচ্চিত্রে ‘কি যে করো ময়না’ শিরোনামে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর ও লেমিস। গান দুটি দর্শকরা ইচ্ছে করলেই এখন তাদের মোবাইলের ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে পারবেন।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী, সালাহউদ্দিন লাভলু, আনিসুর রহমান মিলন, এ টি এম শামসুজ্জামান, অরুণা বিশ্বাস, রেবেকা, সোনিয়া হোসেন, মারজুক রাসেল, শহীদুল ইসলাম সাচ্চু, শিমুল খান, চিকন আলি, জিয়া তালুকদার, লায়লা নাঈম, সাদিয়া আফরিনসহ আরও অনেকে।

চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। গত বছরের অক্টোবরে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়। রাত্রির যাত্রী সিনেমাটি প্রযোজনা করছে ব্যাংক অব অডিও ভিজুয়াল আর্টস।

https://youtu.be/odN3tBct0G4?t=8

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা