,

নারীর কাছে আকর্ষণীয় পুরুষের বৈশিষ্ট্য

61427_175200Couple-flirting1লাইফস্টাইল ডেস্ক : নারীদের কাছে পুরুষরা কিভাবে আকর্ষণীয় হয়ে ওঠেন? বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা নানা ব্যাখ্যা দিয়েছেন। তবে বিজ্ঞান বলছে, দেখতে যেমন ঠিক তেমনটাই পুরুষদের আকর্ষণীয় বৈশিষ্ট্যের মানদণ্ড নয়।

গবেষণায় বলা হয়, প্রতিভাধর সঙ্গীতজ্ঞ থেকে শুরু করে কুকুর নিয়ে হাঁটছেন এমন পুরুষের মাঝে নানা বৈশিষ্ট্য ও ব্যবহার স্পষ্ট থাকে। এসব মিলিয়ে কোন নারীর কাছে পুরুষের ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়ে ওঠে। যদি দীর্ঘমেয়াদি সম্পর্কের কথা বিবেচনা করা হয় তবে এগুলো বিবেচ্য হয়।

রোমান্টিক আকর্ষণের ক্ষেত্রে পুরুষদের একটি বিষয় বেশ শক্তিশালী বলে উঠে এসেছে গবেষণায়। তা হলো, পরার্থপরতা। অন্যকে সাহায্য করার প্রবণতা যে পুরুষদের মধ্যে বেশি স্পষ্ট হয়, তিনি নারীদের চোখে সবচেয়ে আকর্ষণীয় বলে গণ্য হন।

২০১৩ সালের এক গবেষণায় তরুণ বয়সী নারী-পুরুষ কিছু ছবি দেওয়া হয়। তাদের আকর্ষণীয় ব্যক্তিত্বের পুরুষটিকে খুঁজে বের করতে বলা হয়। স্বল্প এবং দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে পছন্দের পুরুষকে খুঁজে বের করতে বলা হয় নারীদের। এসব ছবিগুলোর মধ্যে কয়েকটি ছবিতে দেখা যায়, কয়েকজন পুরুষ পরোপকার করছেন। এক অসহায়কে সহায়তা করছেন বা স্বেচ্ছাসেবা দিচ্ছে বা ছন্নছাড়া মানুষের ঘরের ব্যবস্থা করছেন- এমন ছবি দেখানো হয়।

নারী-পুরুষ উভয়ই আকর্ষণীয় ব্যক্তিত্বের পুরুষকে খুঁজে বের করতে বলা হয়। এতে পুরুষদের চোখে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব পছন্দনীয় হয়ে ওঠে। কিন্তু নারীদের ক্ষেত্রে চিত্র সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে নারীরা পরোপকারী বৈশিষ্ট্যের পুরুষদেরই বেছে নিয়েছেন।

তবে স্বল্পমেয়াদি সম্পর্কে যে নারীরা আগ্রহী, তারা পুরুষের বাহ্যিক বৈশিষ্ট্যকেই প্রাধান্য দিয়েছেন।

আবার একই ধরনের আরেকটি গবেষণা পরিচালিত হয়। এতে ২০০ নারীকে দুই ধরনের পুরুষের চেহারা দেখানো হয়। এদের এক দল সুদর্শন এবং অপর দল দেখতে মোটেও আকর্ষণীয় নন। প্রত্যেকে নারীকে একই সঙ্গে সুদর্শন এবং কুৎসিত পুরুষের চেহারা দেখানো হয়েছে। এ ছবির দুটোর পাশে সংক্ষেপে তাদের কিছু আচরণগত বৈশিষ্ট্য বা চারিত্রিক বর্ণনা দেওয়া হয়। যেমন- দুজন একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তার ধারে এক ক্ষুধার্ত অসহায় বসেছিলেন। দুজন পুরুষের একজন তার দিতে এগিয়ে গিয়ে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। অন্যজন তার মোবাইলে কথা বলতে বলতে এগিয়ে যান।

স্বল্প এবং দীর্ঘমেয়াদি সম্পর্কের কথা বিবেচনা করে দুজন পুরুষকে বেছে নিতে বলা হয়। এ থেকে বেশ কয়েকটি বিষয় বেরিয় আসে।

প্রথমত, পরোপকারী মনোভাবসম্পন্ন পুরুষ নারীদের কাছে বেশি আকর্ষণীয়। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের পুরুষকে পছন্দ করেন নারীরা। কাজেই বোঝা যায়, দৈহিক আকর্ষণের চেয়ে পরোপকারী মনোভাব বেশি নজর কাড়ে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা