,

সরকার ঘোলা পানিতে মাছ শিকার করছে : ফখরুল

1455607300নিজস্ব প্রতিবেদক : অনৈতিক ক্ষমতাকে স্থায়ী করতে সরকার নতুন করে ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে সরকার।

খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে তার বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হয়েছে বলে আবারও দাবি করেন তিনি। সরকারের সব ষড়যন্ত্র নস্যাৎ করতে জনগণকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল।

মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ‘বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে’ ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্যাটকো মামলা আবারও সচল করায় সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল আরো দাবি করেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েই এখন রাজনৈতিক নেতাদের দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।

ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, জাতীয় গণতান্ত্রিক দলের সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুর রকিব, বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলের চেয়ারম্যান কমরেড সাঈদ আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা