,

মিরাজকে সংবর্ধনা দিল ওয়ালটন গ্রুপ

mir_102376_0স্পোর্টস রিপোর্টার : অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন গ্রুপ। সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ম্যান অব দি টুর্নামেন্ট হওয়ায় তাকে এই সংবর্ধনা দেয়া হয়। মিরাজ ওয়ালটন গ্রুপের ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।
মঙ্গলবার সকালে মতিঝিলে ওয়ালটনের কনফারেন্স হলে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ওয়ালটনের পক্ষ থেকে মিরাজকে একটি ক্রেস্ট, ওয়ালটনের প্রিমো জেডএক্স-টু মিনি মোবাইল সেট এবং নগদ এক লাখ টাকার চেক দেয়া হয়।
mira_102376_1সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের পলিসি ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের সহকারী পরিচালক মিলটন আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা আশা প্রকাশ করেন, একদিন হয়তো মিরাজের হাত ধরেই বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা ঘরে তুলবে বাংলাদেশ।
সংবর্ধনার জবাবে মিরাজ বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গণে বিশেষ করে ক্রিকেটে অব্যাহতভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে ওয়ালটন। ওয়ালটনের কাছ থেকে সংবর্ধনা পেয়ে গর্ববোধ করছি। এটা আগামীতে আরও ভালো করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা