,

আবারও কিডনি সমস্যায় মেসি 

 

স্পোর্টস ডেস্ক :গত বছরের ডিসেম্বরে কিডনির সমস্যা দেখা দিয়েছিল এ সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসির। অস্ত্রোপচার করে কিডনি থেকে পাথরও অপসারণ করা হয়েছিল। তবে কিডনির সমস্যা থেকে সহসা মুক্তি মিলছে না আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের। আবারও পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে মেসিকে।

 

 

কিডনি সমস্যার কারণে সোমবার বার্সেলোনার অনুশীলনেও যোগ দিতে পারেননি পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। বার্সেলোনার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ডিসেম্বরে কিডনি সমস্যার মুখোমুখি হওয়া মেসিকে আবারও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে সোম ও মঙ্গলবার।’ তবে বুধবার কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে খেলতে পারবেন বলে জানানো হয়েছে বার্সেলোনার পক্ষ থেকে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ৭-০ গোলের বিশাল ব্যবধানের জয় দিয়ে ফাইনাল অবশ্য অনেকখানিই নিশ্চিত করে রেখেছে কাতালানরা।

 

Lionel-Messi

গত বছরের ডিসেম্বরে কিডনি সমস্যার কারণে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারেননি মেসি। তবে সমস্যার মুখে পড়লেও তিন দিন পর অবশ্য ফাইনালে ঠিকই মাঠে নেমেছিলেন তিনি। স্প্যানিশ লিগে বার্সেলোনার সব ম্যাচেও অংশ নিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা