,

প্যারিস ঘোরা ঢাকায় বসে

 

 

 
ডেস্ক রিপোর্ট : বাইসাইকেলে করে আইফেল টাওয়ার প্রদক্ষিণ করে আসলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্তা ও সজীব। তবে প্যারিসে গিয়ে নয়; তারা আইফেল টাওয়ার ঘুরলেন নিজ ক্যাম্পাসেই।রবি ও সফটউইন্ডটেকের যৌথ উদ্যোগে ভার্চুয়াল রিয়েলিটি গেইম প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা এ অভিজ্ঞতা লাভ করেন।

রোববার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভালোবাসা দিবস উদযাপনকারীদের ভার্চুয়াল রিয়েলিটির দুটি ট্যান্ডেম বাইসাইকেল প্রদর্শন করা হয়। এ বাইসাইকেলে চরে ঢাকায় বসে প্যারিস ঘোরার অভিজ্ঞতা পান ব্যবহারকারীরা।

 

 

a2b42e81919b1629555a81513f377494

দুটি ট্যান্ডেম বাইসাইকেলকে মাইক্রোকন্ট্রোলারভিত্তিক সার্কিটের সহায়তায় একটি ভিডিও গেমের সঙ্গে যুক্ত করা হয়। বাঁকানো ৩০ ফুট সাইক্লোরোমা স্ক্রিনের সাহায্যে ভার্চুয়াল প্যারিসের পুরো সৌন্দর্য উপভোগ করার সুযোগ মেলে। ইমার্সিভ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ভার্চুয়াল রিয়েলিটিকে উপস্থাপন করা হয়।

গেইমের অংশ হিসেবে দুই জোড়া যুগল আইফেল টাওয়ারে দ্রুততম সময়ে পৌঁছানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতি ঘণ্টায় দ্রুততম একটি যুগলকে পুরস্কৃত করে রবি। শিগগিরই অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এই গেইমটি নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা