বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেল আশিংক চালু হবে ২০১৯ সালে : ওবায়দুল কাদের

news-image

 

২০১৯ সালে রাজধানীতে মেট্রোরেল আংশিক চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা খানমের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

 

তবে রাজধানী ঢাকার যানজট নিরসনে সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকার আশপাশে নতুন প্রবেশ ও নির্গমন সড়ক নির্মাণ করছে। পুরাতন সড়ক সম্প্রসারণ ও মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ ছাড়াও রাজধানী ঢাকার যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য বিভিন্ন উল্লেখযোগ্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রেলক্রসিংয়ে ট্রেন চলাচলের ফলে সৃষ্ট যানজট নিরসনে ৮০৪ মিটার দীর্ঘ রেলওয়ে ওভারপাস নির্মাণের কথা জানান মন্ত্রী।

 

 
তিনি আরো বলেন, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এমআরটি লাইন-৬ নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। এটি চালু হলে প্রতি ঘণ্টায় উভয় দিকে ৬০ হাজার যাত্রী পরিবহণ করা যাবে। এ ছাড়াও রাজধানী ঢাকা শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে নতুন কোনো ফ্লাইওভার নির্মাণ করার কোনো পরিকল্পনা সড়ক ও জনপথ অধিদপ্তরের নেই বলেও উল্লেখ করেন তিনি।

Kader00141455548672

উম্মে রাজিয়া কাজলের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লাইন-৩ বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালী-মগবাজার-রমনা-গুলিস্তান-নয়াবাজার-ঝিলমিল পর্যন্ত রুটের সমীক্ষা ও নকশা চূড়ান্ত করা হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ২২ কিলোমিটার। প্রস্তাবিত স্টেশনের সংখ্যা ১৬টি। এটি বাস্তবায়িত হলে উভয় দিকে ৩০ হাজার যাত্রী প্রতি ঘণ্টায় বিশেষ উন্নতমানের বাসের মাধ্যমে গন্তব্যস্থলে যাতায়াত করতে পারবেন।

পরামর্শক প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রকল্পের সার্ভে, অপারেশন প্ল্যান, আইটিএস এবং ডিটেইল ডিজাইন রিপোর্ট জমা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান