,

জ্যাকুলিনের গোপন প্রেম!

Jacqueline-Fernandez-HD-Imagesবিনোদন ডেস্ক : একটি ছবির শুটিং করতে শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ সম্প্রতি গিয়েছিলেন আবু ধাবিতে। শুটিং শেষে জন আব্রাহাম ও বরুণ ধাওয়ান দেশে ফেরত এলেও সেখানেই থেকে গেছেন জ্যাকলিন।

আর এ নিয়েই জল ঘোলা হচ্ছে বি-টাউনে। বলা হচ্ছে পুরোনো প্রেমিক বাহরেনের রাজকুমার শেক হাসান বিন রাশিদ আল খালিফার সঙ্গে আমোদ-প্রমোদে সময় কাটাচ্ছেন নায়িকা।

অবশ্য এই ধারণার দায় জ্যাকলিনকেই নিতে হবে। এক সময় ওই রাজপুত্রের সঙ্গে তার চুম্বনরত ছবি বেশ বিতর্কের সৃষ্টি করেছিল। শুধুমাত্র বলিউডেই নয় সমালোচনা উঠেছিলো সুদূর বাহরাইনেও। ধারণা করা হয়েছিলো তারা বিয়ে করবেন বলে।

তবে ওই গল্পের রেশ ওখানেই কেটে গিয়েছিলো। জ্যাকুলিন মন দিয়েছিলেন বলিউডে ক্যারিয়ার গড়ায়। তারপর জ্যাকলিনের জীবনের মোড় ঘুরেছে নানা দিকে। পরিচালক সাজিদ খান, পরবর্তীকালে সলমন খানের সঙ্গেও নাম জড়িয়েছে তার প্রেমিকা হিসেবে।

তবে মা-বাবার সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর অজুহাতে আবু ধাবিতে থেকে যাওয়ায় পুরোনো ইস্যুটাই আবার নতুন করে মাথা তুলেছে। জানা গেছে, জ্যাকলিন তার পূর্বতন প্রেমিক, রাজকুমার রাশিদের সঙ্গেই আসলে সময় কাটাচ্ছেন। এমনকী, তিনি মাঝেমাঝে রাশিদের প্রাসাদে গিয়ে থাকেনও। রাজকুমারের দুটি রোলস রয়েস ও অন্যান্য দামী গাড়ি হাজির থাকে জ্যাকুলিনের জন্য।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ