বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া সঠিক বক্তব্য দিয়েছেন: ফখরুল

images_116793মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা মন্তব্য ‘প্রাসঙ্গিকভাবে সঠিক’ বলে আখ্যা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে রাজনীতির মাঠ থেকে সরাতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলা দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আজ ঢাকায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ‘ল’ স্টুডেন্টস এলায়েন্স নামের একটি সংগঠন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ফখরুল বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্য বিকৃতি করা হয়েছে। রাজনীতি থেকে দূরে রাখতে ও হয়রানি করতেই তার (খালেদা জিয়া) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয়া হয়েছে।’

ফখরুল বলেন, ‘যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। নয়বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। রাষ্ট্রকে রক্ষা করেছেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয়া হয়েছে।’

আওয়ামী লীগ কিছু না পেলে মিথ্যা প্রচার করে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বার বার এদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করে নিয়েছে। সবাই সরকারকে কর্তৃত্ববাদী বলছে। ভারতীয় এক সাংবাদিক বর্তমান সরকারকে ভারতের ইন্দিরাগান্ধীর সরকারের সঙ্গে তুলনা করছে। ইন্দিরাগান্ধী একটা বিরোধী দলও তৈরি করতে পারেনি। ফলে পরবর্তী নির্বাচনে তিনি জামানত হারান। এদেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের অবস্থাও ইন্দিরাগান্ধীর মতো হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। বাংলাদেশ বিপন্ন। গণতন্ত্র বিপন্ন। গত বছরে বিনা বিচারে ৬’শর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। ৪৪০জন গুম হয়েছে। ১৭ হাজার মামলায় ৪ লাখ মানুষকে আসামি করা হয়েছে।’

অবিলম্বে রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু নির্বাচন চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর বলেন, ‘অবিলম্বের সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ক্ষমতা হস্তান্তরের পথ বের করতে হবে।’

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন বলেন, ‘সরকার উন্নয়নের নামে বড় বড় কথা বলছে। কর্তৃত্ববাদী সরকারের চরিত্র নিজেদের চেহারা আয়নায় দেখে না। ক্ষমতার দাপটে কথা বলে।’

তিনি বলেন, ‘আর বেশি দিন নয়, এদের বিচার হবেই। গণতন্ত্র মানবাধিকার নিশ্চিত হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি সুলতানা রাজিয়া শাওন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং আয়োজক সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা প্রমুখ বক্তৃতা করেন।

শীর্ষ নিউজ – See more at: http://www.sheershanewsbd.com/2016/02/15/116793#sthash.aRSFYpl3.dpuf

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান