,

খালেদা জিয়াকে আত্মসমর্পণের নির্দেশ

khaleda-zia2-400x225গ্যাটকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
এর আগে গত ৫ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলা বৈধ বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। ফলে দুদকের দায়ের করা মামলাটির বিচার চলতে আর কোনও বাধা ছিল না। অপেক্ষা ছিল পূর্ণাঙ্গ রায় প্রকাশের।
সোমবার খালেদা জিয়ার পক্ষে দায়ের করা দুটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে অনুযায়ী পূর্ণাঙ্গ রায় পাওয়ার দুই মাসের মধ্যে খালেদা জিয়াকে আদালতে হাজির হতে হবে। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে ঢাকার তেঁজগাও থানায় গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করে দুদক।
মামলা হওয়ার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতারও করা হয়। ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরে ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা