,

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

12744269_569441609878970_3341533673351190048_nনাসিরনগর সংবাদদাতা ॥ নাসিরনগর ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রধান শিক্ষক মো হাবিবুর রহমান শেখের সভাপতিত্বে সহকারী শিক্ষক অমল চন্দ্র দাসের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোহাম্মদ আলমগীর কবির। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন, ফান্দাউক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফারুকুজ্জামান,কমার্স ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পরিমল রায়,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহফজুর রহমান,বদর আলম মেম্বার,প্রদীপ কুমার আচার্য্য,ডাঃ মোঃ শাহজাহান মিয়া । এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা