বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঙালি জাতিকে রুখে দাঁড়ানোর আহবান (ভিডিও)

vlcsnap-2016-02-15-16h43m44s9421-400x313বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধে নিহত হওয়া ৩০ লক্ষ শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে মন্তব্য করেছেন তাতে প্রমাণ হয়েছে তিনি পাকিস্তানের সাথে ষড়যন্ত্র করে চলছেন। এজন্য এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত বাঙালি জাতিকে একাত্তরের চেতনা নিয়ে আবারও রুখে দাঁড়াতে হবে।
সোমবার বিকালে রাজধানীর রাসেল স্কয়ারে শহীদের সংখ্যা নিয়ে বেগম জিয়ার মন্তব্যের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ স্বাধীন রাষ্ট্র। এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩০ লক্ষ মানুষ স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে। সকল ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে আজ আমরা এগিয়ে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে পাকিস্তান যে মন্তব্য করেছে তাতে প্রমাণ হয়েছে পাকিস্তান আজও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তার প্রতিবাদে আজকে এই মানববন্ধন।
১৪১দেশবিরোধী চক্রান্ত, ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গি-নাশকতা, ধ্বংসাত্মক কর্মকা- ও হত্যার প্রতিবাদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সোমবার ঢাকা মহানগরীতে বিকেল ৪টা বিভিন্ন পয়েন্টে মানববন্ধন শুরু করে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট।
গাবতলী থেকে টেকনিক্যাল হয়ে শ্যামলী পর্যন্ত মিরপুর থানা আওয়ামী লীগ, এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন ও শরিক সংগঠনগুলোর নেতারা মানববন্ধন করবেন। শ্যামলী, কলেজ গেইট, আসাদ গেট হয়ে ২৭ নম্বর সড়ক পর্যন্ত কর্মসূচি পালন করবেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ, এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন ও শরিক সংগঠনের নেতারা। ২৭ নম্বর সড়ক থেকে রাসেল স্কয়ার পর্যন্ত পল্লবী থানা আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা মানববন্ধন করবেন।
রাসেল স্কয়ার, গ্রিন রোড স্কয়ার হয়ে বসুন্ধরা মার্কেট পর্যন্ত ধানমন্ডি ও হাজারীবাগ থানা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠ ও শরিক সংগঠনের নেতারা অংশ নেবেন। বসুন্ধরা মার্কেট থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত কাফরুল ও ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ শরিক সংগঠনের নেতারা অংশ নেবেন।
১৪০সোনারগাঁও হোটেল মোড়, বাংলা মটর, রূপসী বাংলা হোটেল হয়ে শাহবাগ মোড় পর্যন্ত তেজগাঁও, উত্তরা, তুরাগ, বিমানবন্দর থানা আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ শরিক সংগঠনের নেতারা অংশ নেবেন। শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত রমনা ও খিলক্ষেত থানা আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ শরিক সংগঠনের নেতারা অংশ নেবেন। মৎস্য ভবন থেকে প্রেসক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত লালবাগ ও কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ শরিক সংগঠনের নেতারা মানববন্ধন করবেন। পল্টন মোড় থেকে নূর হোসেন স্কয়ার হয়ে গুলিস্তান মোড় পর্যন্ত মতিঝিল ও বাড্ডা থানা আওয়ামী লীগ, ৫৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও পেশাজীবী সংগঠনসহ শরিক সংগঠনের নেতারা অংশ নেবেন। বঙ্গবন্ধু স্কয়ার গুলিস্তন সিনেমা হল থেকে পার্কের মধ্য দিয়ে ইত্তেফাক মোড় পর্যন্ত কোতোয়ালী থানা আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ শরিক সংগঠনেরা নেতারা।
ইত্তেফাক মোড় থেকে রাজধানী মার্কেট পর্যন্ত সূত্রাপুর থানা আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ শরিক সংগঠনের নেতারা। রাজধানী মার্কেট থেকে সায়েদাবাদ পর্যন্ত খিলগাঁও ও সবুজবাগ থানা আওয়ামী লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ শরিক সংগঠনের নেতারা অংশ নেবেন। সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত শ্যামপুর ও ডেমরা থানা আওয়ামী লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ শরিক সংগঠনের নেতারা অংশ নেবেন।
১৪ দলীয় জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম সোমবারের কর্মসূচিতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।